সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

ফেনীতে নিয়ন্ত্রণ হারিয়ে বাস উল্টে পড়ল দোকানে, নিহত ৩

 

ফেনীর দাগনভূঞায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস সড়কের পাশের দোকানে ঢুকে পড়ে। এতে দুই নারীসহ তিনজন নিহত হয়েছেন এবং আরও অন্তত আটজন আহত হয়েছেন।

বৃহস্পতিবার (২ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে ফেনী-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের সিলোনিয়া বাজার সংলগ্ন লাকি রোডের মুখে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন— দাগনভূঞার খুশিপুর এলাকার শহিদুল্লাহর স্ত্রী শামীম আরা বেগম (৫০), দক্ষিণ জয়লস্কর গ্রামের আবদুল মতিনের ছেলে মো. শ্রাবণ (২০) এবং এখনো শনাক্ত না হওয়া আরেক নারী।

স্থানীয়রা জানায়, মহিপাল থেকে নোয়াখালীগামী সুগন্ধা পরিবহনের বাসটি দ্রুতগতিতে এসে নিয়ন্ত্রণ হারায়। সড়কের পাশে একটি বৈদ্যুতিক খুঁটিতে ধাক্কা দিয়ে বাসটি উল্টে গিয়ে দোকানের ভেতরে ঢুকে পড়ে। খবর পেয়ে স্থানীয়রা আহতদের উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে পাঠায়। সেখানকার চিকিৎসক তিনজনকে মৃত ঘোষণা করেন।

ফেনী জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক ডা. শাহরিয়ার মাহমুদ বলেন, “হাসপাতালে আনার আগেই তিনজন মারা গেছেন। আহতদের মধ্যে সাতজন চিকিৎসাধীন, আর গুরুতর আহত একজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।”

মহিপাল হাইওয়ে থানার ওসি মো. হারুন অর রশিদ জানান, বেপরোয়া গতি ও বৃষ্টির কারণে এ দুর্ঘটনা ঘটেছে। নিহতদের মরদেহ ফেনী জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে। দুর্ঘটনাকবলিত বাসটি পুলিশ হেফাজতে রয়েছে এবং এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এনএনবাংলা/