সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

চাঁদা না দেওয়ায় বাসে আগুন লাগানোর ঘটনায় ২ অভিযুক্ত গ্রেপ্তার

 

রাজধানীর কাফরুলে যাত্রীবাহী বাসে গুলি ও আগুনের ঘটনার অন্যতম হোতা নেছার এবং তার সহযোগী দীপুকে গ্রেপ্তার করা হয়েছে।

শুক্রবার (৩ অক্টোবর) রাতে মিরপুর থেকে তাদের আটক করে সেনাবাহিনী। শনিবার (৪ অক্টোবর) তাদের থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

এর আগে শুক্রবার সকাল ৭টার দিকে রাজধানীর মিরপুরের সেনপাড়া এলাকায় আলিফ পরিবহনের একটি যাত্রীবাহী বাস গতিরোধ করে ৪ অস্ত্রধারী। কয়েক রাউন্ড গুলি ছুড়ে আতঙ্ক তৈরি করে নামিয়ে দেওয়া হয় বাসে থাকা যাত্রীদের। চাপাতি দিয়ে বাসে কয়েকটি কোপ দিয়ে আগুন লাগানো হয় বাসে। পিস্তল ঠেকিয়ে মারধর করা হয় বাস চালক ও হেলপারকে। পুরো ঘটনাই উঠে আসে সিসিটিভি ফুটেজে।

এ ঘটনার কিছুক্ষণ পরেই বাস মালিক কর্তৃপক্ষের কাছে চাঁদার দাবি করে হুমকি দেয় অভিযুক্ত নেছার। বাস কর্তৃপক্ষের অভিযোগ, কয়েক মাস যাবৎ তাদের কাছে চাঁদা দাবি করে আসছিলো একটি মহল।

এনএনবাংলা/