সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

ইউনেস্কোর ৪৩তম সাধারণ সম্মেলনের সভাপতি নির্বাচিত হলো বাংলাদেশ

ফাইল ফটো

 

বিশ্ব সাংস্কৃতিক সংস্থা ইউনেস্কোর ৪৩তম সাধারণ সম্মেলনের সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছে বাংলাদেশ। নির্বাচনে বাংলাদেশ ৩০–২৭ ভোটে জাপানকে পরাজিত করে এই সম্মান অর্জন করেছে।

অন্তর্বর্তী সরকারের সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকীর ফেসবুক পোস্টে এই তথ্য জানানো হয়েছে। তিনি জানান, নির্বাচনের প্রাথমিক পর্যায়ে দক্ষিণ কোরিয়া ও ভারতও প্রতিদ্বন্দ্বিতায় ছিল, তবে শেষ পর্যন্ত তারা নিজেদের প্রার্থিতা প্রত্যাহার করে নেয়।

আগামী ৩০ অক্টোবর উজবেকিস্তানের সামারকান্দ শহরের সিল্ক রোড কনফারেন্স সেন্টারে ইউনেস্কোর সাধারণ সম্মেলনের ৪৩তম অধিবেশন শুরু হবে। সম্মেলনের কার্যক্রম চলবে ১৩ নভেম্বর পর্যন্ত।

বাংলাদেশের এই অর্জনকে আন্তর্জাতিক অঙ্গনে একটি বড় ধরনের কূটনৈতিক সাফল্য এবং সাংস্কৃতিক মর্যাদার প্রতীক হিসেবে দেখা হচ্ছে।

উল্লেখ্য, ইউনেস্কোর সাধারণ সম্মেলন শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি বিষয়ক নীতি নির্ধারণের অন্যতম গুরুত্বপূর্ণ বৈশ্বিক মঞ্চ, যার সভাপতিত্ব পাওয়া যে কোনো দেশের জন্য বিশেষ মর্যাদার বিষয়।

এনএনবাংলা/