সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

হাসিনাসহ ৩০ জনের গ্রেপ্তারি পরোয়ানা পাঠানো হলো ১২ দফতরে

গুমের দুই মামলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও ডিজিএফআইয়ের সাবেক পাঁচ প্রধানসহ মোট ৩০ জনের বিরুদ্ধে জারি করা গ্রেপ্তারি পরোয়ানা সংশ্লিষ্ট দফতরে পাঠানো হয়েছে।

বৃহস্পতিবার (৯ অক্টোবর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রেজিস্ট্রার দফতর এ তথ্য নিশ্চিত করেছে।

চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট তাজুল ইসলাম জানান, বুধবারই এই পরোয়ানাগুলো আইজিপি এবং অন্যান্য সংশ্লিষ্ট ১২টি দফতরে পাঠানো হয়েছে।

এর আগে বুধবার ট্রাইব্যুনাল-১ টিএফআই সেল ও জেআইসি সেলের গুম সংক্রান্ত দুই মামলার আনুষ্ঠানিক অভিযোগ আমলে নিয়ে শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল ও ডিজিএফআইয়ের সাবেক পাঁচ প্রধানসহ ৩০ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।

দুই মামলায় মোট ১০টি অভিযোগ আনা হয়েছে—প্রতিটি মামলায় ৫টি করে অভিযোগ। এর মধ্যে টিএফআই সেলের মামলায় ১৭ জন এবং জেআইসি সেলের মামলায় ১৩ জনকে আসামি করা হয়েছে।

আসামিদের মধ্যে অনেকে বিভিন্ন বাহিনীতে কর্মরত রয়েছেন। তবে চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বলেছেন, আইন অনুযায়ী আনুষ্ঠানিক অভিযোগ দাখিলের পর তারা আর সরকারি পদে কর্মরত বলে গণ্য হবেন না।

এনএনবাংলা/