সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

বোরকা পরে রাজধানীর মালিবাগে ৫০০ ভরি স্বর্ণ চুরি

 

রাজধানীর মালিবাগের ফরচুন শপিং মলের একটি জুয়েলারি দোকানে চুরির ঘটনা ঘটেছে। বুধবার (৮ অক্টোবর) দিবাগত রাতে শপিং মলের ‘শম্পা জুয়েলার্স’ নামের দোকান থেকে প্রায় ৫০০ ভরি স্বর্ণ চুরি হয়।

ঘটনার খবর পেয়ে বৃহস্পতিবার সকালে পুলিশ ও অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করে প্রমাণ সংগ্রহ করেছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার রাত ৩টার দিকে বোরকা পরা দুইজন চোর শপিং মলে প্রবেশ করে। পরে তারা শম্পা জুয়েলার্সের শাটারের তালা কেটে বিপুল পরিমাণ স্বর্ণালংকার নিয়ে যায়। পুরো ঘটনাটি দোকানের সিসিটিভি ক্যামেরায় ধরা পড়ে।

দোকানের মালিক জানান, দোকানে প্রায় ৪০০ ভরি স্বর্ণালংকার এবং ১০০ ভরি বন্ধকী স্বর্ণ ছিল। এছাড়া প্রায় ৪০ হাজার টাকা নগদ ছিল, যা চোরের দল লুট করে নিয়ে গেছে।

তিনি আরও বলেন, “প্রতিদিনের মতো বুধবার রাত ৯টার দিকে দোকান বন্ধ করে বাসায় যাই। সকালে মার্কেটের দারোয়ান ফোনে খবর দিলে এসে দেখি দোকান ফাঁকা।”

রমনা জোনের সহকারী পুলিশ কমিশনার মাজহারুল ইসলাম বলেন, “দোকান থেকে প্রায় ৫০০ ভরি সোনা চুরি হয়েছে বলে অভিযোগ পেয়েছি। বিষয়টি আমরা গুরুত্বসহকারে তদন্ত করছি।”

এর আগে গত রোববার রাজধানীর যাত্রাবাড়ীতে একটি জুয়েলারি দোকানের দেয়াল কেটে প্রায় ১২৫ ভরি স্বর্ণালংকার ও প্রায় পৌনে ৩ লাখ টাকা চুরির অভিযোগ ওঠে। এ ঘটনায় মঙ্গলবার যাত্রাবাড়ী থানায় মামলা করা হয়েছে এবং সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে জড়িতদের শনাক্তে অভিযান চালাচ্ছে পুলিশ।

এনএনবাংলা/