সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

মুক্ত হয়ে দেশে ফিরলেন শহিদুল আলম

 

মানবাধিকারকর্মী ও বিশিষ্ট আলোকচিত্রী ড. শহিদুল আলম ইসরায়েলের কারাগার থেকে মুক্ত হয়ে শনিবার (১১ অক্টোবর) ভোর ৪টা ৫৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দেশে ফিরেছেন। দেশে ফিরে তিনি দেশবাসী ও সরকারকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন।

গাজার যুদ্ধবিধ্বস্ত মানুষের সহায়তায় ভূমধ্যসাগর পাড়ি দেওয়ার সময় বিশ্বের আরও ১৪৪ জন বিশিষ্ট ব্যক্তির সঙ্গে শহিদুল আলমকেও আটক করে ইসরায়েলি বাহিনী।

দেশে ফেরার পর গাজা বিষয়ে নিজের অবস্থান পুনর্ব্যক্ত করে তিনি বলেন, “গাজা এখনও মুক্ত নয়, সেখানে এখনো আক্রমণ চলছে। আমাদের কাজ শেষ হয়নি। গাজার মানুষের ওপর যে নির্যাতন চলছে, তার তুলনায় আমাদের ভোগান্তি খুবই সামান্য।”

গত বুধবার ভোরে ইসরায়েলি দখলদার বাহিনী ‘কনশানস’ জাহাজ থেকে ড. শহিদুল আলমসহ সাংবাদিক, স্বাস্থ্যকর্মী ও ক্রু সদস্যদের আটক করে। এরপর প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের দপ্তর থেকে ইসরায়েলি কর্তৃপক্ষের সঙ্গে দ্রুত কূটনৈতিক যোগাযোগ স্থাপনের নির্দেশ দেওয়া হয়। জর্ডান, মিশর ও তুরস্কে অবস্থিত বাংলাদেশের দূতাবাসগুলো শহিদুল আলমের মুক্তি নিশ্চিত করতে সংশ্লিষ্ট দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে তাৎক্ষণিকভাবে যোগাযোগ করে।

দেশে ফেরার আগে শহিদুল আলম তেল আবিব থেকে তুরস্কে পৌঁছান। এদিকে, প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস শহিদুল আলমের মুক্তি ও নিরাপদ প্রত্যাবর্তনে সহযোগিতার জন্য তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের প্রতি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

এনএনবাংলা/