সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

চীনের ওপর অতিরিক্ত ১০০ শতাংশ শুল্ক আরোপ করতে যাচ্ছেন ট্রাম্প

 

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চীনা পণ্যের ওপর আরও ১০০ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দিতে পারেন। এই সিদ্ধান্তের ফলে বিশ্বের দুই বৃহত্তম অর্থনীতির মধ্যে নতুন করে বড় ধরনের বাণিজ্যযুদ্ধের আশঙ্কা দেখা দিয়েছে।

শুক্রবার (১০ অক্টোবর) এক বিবৃতিতে ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্র চীনের সব রপ্তানি পণ্যের ওপর অতিরিক্ত শুল্ক আরোপ করবে। পাশাপাশি গুরুত্বপূর্ণ সফটওয়্যার রপ্তানির ক্ষেত্রেও নতুন নিয়ন্ত্রণ ব্যবস্থা চালু করা হবে। ধারণা করা হচ্ছে, এই পদক্ষেপ মূলত চীনের প্রযুক্তি খাতকে লক্ষ্য করেই নেওয়া হয়েছে।

ট্রাম্প জানান, চীন যে ‘নজিরবিহীন অবস্থান’ নিয়েছে, তার জবাব হিসেবেই যুক্তরাষ্ট্র এই কঠোর পদক্ষেপ নিচ্ছে। নতুন শুল্ক আগামী ১ নভেম্বর থেকে কার্যকর হবে বলেও তিনি নিশ্চিত করেন।

এর আগে ট্রাম্প চীনের বিরুদ্ধে বাণিজ্যিক বৈরিতার অভিযোগ এনে বলেন, তিনি আসন্ন এশিয়া-প্যাসিফিক ইকোনমিক কো-অপারেশন (এপিইসি) সম্মেলনের ফাঁকে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে নির্ধারিত বৈঠক বাতিল করতে পারেন।

এছাড়া চীনের দুর্লভ খনিজ রপ্তানিতে সীমাবদ্ধতার পাল্টা জবাবে যুক্তরাষ্ট্র কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞা বিবেচনা করছে বলেও ট্রাম্প উল্লেখ করেন।

উল্লেখ্য, সম্প্রতি বেইজিং দুর্লভ খনিজ রপ্তানিতে নতুন সীমাবদ্ধতা আরোপ করেছে— যা যুক্তরাষ্ট্রের উচ্চ-প্রযুক্তি শিল্পের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে বিবেচিত।

এনএনবাংলা/