সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

উপদেষ্টাদের কারও সেফ এক্সিটের প্রয়োজন নেই: আসিফ নজরুল

 

আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেছেন, বর্তমানে অনেকেই ‘সেফ এক্সিট’ নিয়ে আলোচনা করছেন। তবে উপদেষ্টা হিসেবে তাদের কারও সেফ এক্সিটের প্রয়োজন নেই। বরং ভয়াবহ রাষ্ট্রকাঠামো থেকে এই জাতিরই সেফ এক্সিট দরকার।

শনিবার (১১ অক্টোবর) রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠিত ‘জাতীয় মানবাধিকার কমিশন অধ্যাদেশ–২০২৫’ বিষয়ক জাতীয় পরামর্শ সভায় তিনি এসব কথা বলেন।

আসিফ নজরুল বলেন, “আপনারা জানেন, এখন সেফ এক্সিট নিয়ে নানা আলোচনা চলছে। আমরা উপদেষ্টারা নিশ্চিতভাবে জানি—আমাদের কারও কোনো সেফ এক্সিটের প্রয়োজন নেই। গত ৫৫ বছরে আমরা যে দুঃশাসন, বিচারবহির্ভূত হত্যাকাণ্ড ও ব্যাংক লুট দেখেছি, তা এক ভয়াবহ আত্মধ্বংসী রাষ্ট্রকাঠামোরই প্রতিফলন। এই কাঠামো থেকেই জাতির সেফ এক্সিট প্রয়োজন।”

সভায় আরও উপস্থিত ছিলেন গৃহায়ন ও গণপূর্ত এবং শিল্প বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান, পরিবেশ–বন–জলবায়ু পরিবর্তন ও পানিসম্পদ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান, অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান, সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের সভাপতি ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন এবং বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিরা।

এনএনবাংলা/