সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

রাকসু নির্বাচন ঘিরে রাবিতে ৫ প্লাটুন বিজিবি মোতায়েন

 

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচন শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে বিশ্ববিদ্যালয় ও এর আশপাশের এলাকায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)’র পাঁচ প্লাটুন সদস্য মোতায়েন করা হয়েছে।খবর (বাসস)

আজ বৃহস্পতিবার সকালে সংবাদ বিজ্ঞপ্তিতে এই আধা-সামরিক বাহিনীটি নিজেদের সদস্য মোতায়েনের বিষয়টি নিশ্চিত করেছে।

এদিকে, ক্যাম্পাসে উৎসবমুখর পরিবেশে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু), ১৭টি হল সংসদ ও সিনেটে পাঁচজন ছাত্র প্রতিনিধি নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে।

নয়টি একাডেমিক ভবনের ১৭টি কেন্দ্রে মোট ৯৯০টি বুথে সকাল ৯টায় ভোটগ্রহণ শুরু হয়। এই ভোট চলবে বিকেল ৪টা পর্যন্ত।

এনএনবাংলা/