সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

সরকারি হাসপাতালে বিনামূল্যে ডেঙ্গু পরীক্ষা ৩০ নভেম্বর পর্যন্ত

 

ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় দেশের সব সরকারি হাসপাতালে বিনামূল্যে এনএস-ওয়ান (NS-1) পরীক্ষা করার সিদ্ধান্ত নিয়েছে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) মন্ত্রণালয় থেকে পাঠানো এক প্রজ্ঞাপনে জানানো হয়, আগামী ৩০ নভেম্বর পর্যন্ত সরকারি হাসপাতালগুলোর জরুরি বিভাগ, অন্তঃবিভাগ ও বহির্বিভাগে রেজিস্ট্রেশন করা রোগীদের চিকিৎসকের পরামর্শ অনুযায়ী এই পরীক্ষা বিনামূল্যে করা যাবে।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী, বিষয়টি বাস্তবায়নে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে স্বাস্থ্য অধিদপ্তরকে বলা হয়েছে। ইতিমধ্যে অর্থ বিভাগ এ সংক্রান্ত প্রস্তাবে সম্মতি দিয়েছে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।

স্বাস্থ্য সেবা বিভাগ জানিয়েছে, বিনামূল্যে এনএস-ওয়ান পরীক্ষা কার্যক্রমের মাধ্যমে দ্রুত ডেঙ্গু শনাক্তকরণে সহায়তা করবে, ফলে ডেঙ্গু রোগীদের চিকিৎসা সেবাও আরও কার্যকর হবে।

এনএনবাংলা/