সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

চাইনিজ তাইপেকে হারিয়ে আরেকটি এশিয়া কাপ খেলতে চাইছে বাংলাদেশ

 

চলতি বছর দারুণ সাফল্যের ধারায় রয়েছে বাংলাদেশের নারী ফুটবল। জুনে সিনিয়র দলের এশিয়া কাপ নিশ্চিত হওয়ার পর পরের মাসেই ইতিহাস গড়ে প্রথমবারের মতো অ-২০ নারী দল জায়গা করে নেয় এএফসি অ-২০ এশিয়া কাপে। এবার সেই পথেই হাঁটতে চাইছে অ-১৭ নারী দল।

আগামীকাল (শুক্রবার) জর্ডানের আকাবায় অনুষ্ঠিতব্য গুরুত্বপূর্ণ ম্যাচে চাইনিজ তাইপেকে হারাতে পারলেই এএফসি অ-১৭ নারী এশিয়া কাপের মূল পর্বে নাম লেখাবে বাংলাদেশ।

প্রথম ম্যাচে স্বাগতিক জর্ডানের বিপক্ষে ১-১ গোলে ড্র করা বাংলাদেশের মেয়েদের সামনে এবার জয়ের বিকল্প নেই। ম্যাচ জিতলেই নিশ্চিত হবে তাদের এশিয়া কাপের টিকিট।

বাংলাদেশ অ-১৭ নারী দলের প্রধান কোচ সাইফুল বারী টিটু বলেন, ‘কোয়ালিফাই করতে হলে ম্যাচ জিততেই হবে—এটাই একমাত্র লক্ষ্য। চাইনিজ তাইপে বেশ শক্তিশালী দল। আমরা তাদের জর্ডানের বিপক্ষে খেলা দেখেছি। ওরা কীভাবে গোল করেছে, আর জর্ডান কীভাবে গোল খেয়েছে, সেই জায়গাগুলো বিশ্লেষণ করেছি। চেষ্টা করব সেই ভুলগুলো এড়িয়ে চলতে।’

গোল করা ও রক্ষণভাগ সামলানো—দুটিকেই সমান গুরুত্ব দিচ্ছেন টিটু। তিনি আরও বলেন, ‘গোল না খাওয়ার পাশাপাশি কীভাবে তাদের বিপক্ষে গোল করা যায়, সেটা নিয়েও আমরা পরিকল্পনা করেছি। একটা গোলই ম্যাচের গতি ঘুরিয়ে দিতে পারে। তাই শেষ ম্যাচটা আমরা আত্মবিশ্বাস নিয়েই খেলতে নামব।’

আগামীকাল জয়ের মাধ্যমে বাংলাদেশ অ-১৭ নারী দলও যদি মূল পর্বে জায়গা করে নেয়, তাহলে এক বছরেই তিনটি বয়সভিত্তিক দলের এশিয়া কাপ নিশ্চিত করবে বাংলাদেশ নারী ফুটবল—যা দেশের ফুটবল ইতিহাসে এক অনন্য অর্জন হবে।

এনএনবাংলা/