সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

সাবের হোসেন চৌধুরী ও তার স্ত্রীর বিরুদ্ধে দুদকের দুই মামলা

ফাইল ফটো

 

অবৈধ সম্পদ অর্জন ও ব্যাংকে বিপুল পরিমাণ অর্থের সন্দেহজনক লেনদেনের অভিযোগে সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগের নেতা সাবের হোসেন চৌধুরী এবং তার স্ত্রী রেহানা চৌধুরীর বিরুদ্ধে দুটি পৃথক মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) দুদকের প্রধান কার্যালয়ের উপপরিচালক মো. সাইদুজ্জামান বাদী হয়ে কমিশনের ঢাকা-১ সমন্বিত জেলা কার্যালয়ে মামলা দুটি দায়ের করেন। বিষয়টি নিশ্চিত করেছেন দুদকের মহাপরিচালক মো. আক্তার হোসেন।

দুদক সূত্রে জানা গেছে, সাবের হোসেন চৌধুরী জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসঙ্গতিপূর্ণ ১২ কোটি ২৫ লাখ টাকার সম্পদ অর্জন করে ভোগদখলে রেখেছেন। এছাড়া ১৯৮৯ থেকে ২০২৫ সাল পর্যন্ত তার নামে থাকা ২১টি ব্যাংক হিসাবের মাধ্যমে ১২৪ কোটি ৬১ লাখ টাকার সন্দেহজনক ও অস্বাভাবিক আর্থিক লেনদেনের প্রমাণ পাওয়া গেছে।

এই অভিযোগে তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর ২৭(১) ধারা, দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭-এর ৫(২) ধারা, এবং মানি লন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২-এর ৪(২) ও ৪(৩) ধারা অনুযায়ী মামলা রুজু করা হয়েছে।

অন্যদিকে, তার স্ত্রী রেহানা চৌধুরীর বিরুদ্ধে জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসঙ্গতিপূর্ণ ২৬ কোটি ৯৭ লাখ টাকার স্থাবর ও অস্থাবর সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে। ১৯৯৯ থেকে ২০২৫ সাল পর্যন্ত তার নামে থাকা তিনটি ব্যাংক হিসাবের মাধ্যমে ১৫০ কোটি ৮৮ লাখ টাকার সন্দেহজনক ও অস্বাভাবিক লেনদেনের তথ্যও পেয়েছে দুদক।

দুদকের কর্মকর্তারা জানিয়েছেন, প্রাথমিক অনুসন্ধানে অভিযোগের যথেষ্ট ভিত্তি পাওয়ায় আইনানুগ ব্যবস্থা হিসেবে মামলা দুটির অনুমোদন দেওয়া হয়েছে।

এনএনবাংলা/