সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

আইনি ভিত্তি না থাকলে, জুলাই সনদ স্বাক্ষর কেবলই লোক দেখানো: নাহিদ

 

জুলাই সনদের কোনো আইনি ভিত্তি না থাকায় এটিকে “লোক দেখানো” উদ্যোগ হিসেবে অভিহিত করেছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেছেন, এ সনদ স্বাক্ষর কেবলই প্রতারণা, যা জুলাইয়ের সঙ্গে অন্যায় আচরণ।

শনিবার (১৮ অক্টোবর) সকালে রাজধানীর বাংলামোটরের অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন তিনি।

নাহিদ ইসলাম বলেন, ঐক্যমত কমিশন যদি আলোচনার জন্য আহ্বান জানায়, তাহলে এনসিপি তাতে সাড়া দেবে। তবে ‘নোট অব ডিসেন্ট’ বা ভিন্নমতের সঙ্গে জুলাই সনদের কোনো সম্পর্ক নেই বলেও তিনি স্পষ্ট করেন।

প্রতীক ইস্যুতে তিনি জানান, ‘শাপলা’ হবে এনসিপির নির্বাচনী প্রতীক, এবং এই প্রতীক নিয়েই দলটি আসন্ন জাতীয় নির্বাচনে অংশ নেবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করার বিষয়টি এনসিপি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে বলেও জানান নাহিদ। এমনকি জনপ্রশাসনের নিরপেক্ষতা নিয়েও দলের সন্দেহের কথা তুলে ধরেন তিনি।

জুলাই সনদ স্বাক্ষর না করার সঙ্গে বাম দলের কোনো সম্পর্ক নেই উল্লেখ করে নাহিদ বলেন, এনসিপির সঙ্গে তাদের কোনো যোগসূত্র নেই। তিনি বলেন, “আমরা সম্পূর্ণ ভিন্ন রাজনৈতিক অবস্থান থেকে গণঅভ্যুত্থানের পক্ষে এবং গণতান্ত্রিক দৃষ্টিকোণ থেকে গতকালের অনুষ্ঠানে অংশ নিইনি।

এনএনবাংলা/