সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

আফগানিস্তানে পাকিস্তানি বিমান হামলায় নিহত অন্তত ৪০

 

আফগানিস্তানের কান্দাহার প্রদেশের সীমান্তবর্তী শহর স্পিন বোলদাকে পাকিস্তানের বিমান বাহিনীর হামলায় ৪০ জন নিহত এবং অন্তত ১৭০ জন আহত হয়েছেন।

স্থানীয় স্বাস্থ্য বিভাগের প্রধান করিমুল্লাহ জুবাইর আগা জানিয়েছেন, নিহত ও আহতদের সবাই বেসামরিক নাগরিক; তাঁদের মধ্যে উল্লেখযোগ্য অংশ নারী ও শিশু।

আফগান সংবাদমাধ্যম তোলো নিউজের প্রতিবেদনে বলা হয়, আফগানিস্তান-পাকিস্তান সীমান্তের কাছেই অবস্থিত স্পিন বোলদাক শহরটি, যা সাম্প্রতিক সময়ে দুই দেশের মধ্যে উত্তেজনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে।

গত ১১ থেকে ১৪ অক্টোবর পর্যন্ত সীমান্ত এলাকায় তীব্র সংঘর্ষ ও পাল্টা হামলার পর, ১৫ অক্টোবর থেকে দুই দিনের যুদ্ধবিরতিতে সম্মত হয়েছিল পাকিস্তান ও আফগানিস্তানের সেনাবাহিনী। তবে যুদ্ধবিরতির মেয়াদ শেষ হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই, ১৭ অক্টোবর শুক্রবার স্থানীয় সময় দুপুর ১টার পর, পাকিস্তান এই বিমান হামলা চালায়।

হামলা থেকে প্রাণে বেঁচে যাওয়া হাজি বাহরাম তোলো নিউজকে বলেন,

“আমি জীবনে এমন অবিচার কখনও দেখিনি। যারা নিজেদের মুসলিম বলে দাবি করে, তারা নারী, শিশু ও নিরীহ বেসামরিক মানুষের ওপর বোমা বর্ষণ করেছে।”

প্রতিবেদনে আরও বলা হয়, নিহতদের মরদেহ স্পিন বোলদাক জেলার কেন্দ্রীয় কবরস্থানে দাফন করা হয়েছে। স্থানীয় শত শত মানুষ জানাজা ও দাফন অনুষ্ঠানে অংশ নেন।

এনএনবাংলা/