সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

মৃত্যুর ২৯ বছর পর হত্যা মামলা: আসামির তালিকায় সালমান শাহর সাবেক স্ত্রী, ডনসহ ১১ জন

 

বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেতা সালমান শাহর মৃত্যুর প্রায় তিন দশক পর অবশেষে হত্যা মামলা দায়ের করা হয়েছে। আদালতের নির্দেশে দায়ের হওয়া এ মামলায় আসামি করা হয়েছে তার সাবেক স্ত্রী সামিরা হক, ব্যবসায়ী আজিজ মোহাম্মদ ভাই, আত্মীয় লতিফা হক লুসি, চলচ্চিত্রের খলনায়ক ডনসহ মোট ১১ জনকে। এছাড়া আরও কয়েকজন অজ্ঞাতনামা ব্যক্তিকেও আসামি হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে।

সোমবার (২০ অক্টোবর) গভীর রাতে রাজধানীর রমনা থানায় মামলাটি দায়ের করা হয়। মঙ্গলবার রমনা জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) মো. মাজহারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, এটি এজাহার মামলা হিসেবে নথিভুক্ত হয়েছে এবং ঘটনাটি তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এর আগে আদালত অভিনেতা সালমান শাহর মৃত্যুর ঘটনাটি পুনরায় তদন্তের নির্দেশ দেন। সালমান শাহর মা নীলা চৌধুরীর দায়ের করা রিভিশন আবেদন মঞ্জুর করে ঢাকার ষষ্ঠ অতিরিক্ত মহানগর দায়রা জজ জান্নাতুল ফেরদৌস ইবনে হক এ নির্দেশ দেন।

উল্লেখ্য, ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর ঢাকার ইস্কাটনে নিজ বাসায় ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় সালমান শাহর মরদেহ উদ্ধার করা হয়। ঘটনাটি তখন অপমৃত্যু মামলা হিসেবে তদন্ত করা হয়েছিল। পরে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) তাদের প্রতিবেদনে এটিকে আত্মহত্যা বলে মত দেয়। তবে শুরু থেকেই সালমান শাহর মা নীলা চৌধুরী সেই প্রতিবেদন প্রত্যাখ্যান করে দাবি করে আসছেন, “আমার ছেলেকে হত্যা করা হয়েছে।”

দীর্ঘ ২৯ বছর পর অবশেষে তার সেই দাবি আদালতের নির্দেশে আনুষ্ঠানিকভাবে হত্যা মামলায় রূপ নিল।

এনএনবাংলা/