সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

থাইল্যান্ডের বিপক্ষে বড় হার নারী ফুটবল দলের

ছবি: বাফুফে

 

থাইল্যান্ড সফরে দুই প্রীতি ম্যাচের সিরিজে ভালো শুরু করতে পারেনি বাংলাদেশ নারী ফুটবল দল। শক্তিশালী থাইল্যান্ডের বিপক্ষে প্রথম ম্যাচে ৩-০ গোলের বড় ব্যবধানে হেরেছে পিটার বাটলারের শিষ্যরা।

শুক্রবার (২৪ অক্টোবর) ব্যাংককের থুনবুরি ইউনিভার্সিটি ফুটবল ট্রেনিং সেন্টারে অনুষ্ঠিত এই প্রীতি ম্যাচটি ছিল ফিফা স্বীকৃত। তবে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) ও থাই ফুটবল অ্যাসোসিয়েশন ম্যাচটি ক্লোজড ডোরে আয়োজন করায় সরাসরি সম্প্রচার হয়নি। ফলে বাংলাদেশের ফুটবলপ্রেমীরা মাঠের লড়াই সরাসরি দেখতে পারেননি।

ফিফা র‌্যাংকিংয়েও থাইল্যান্ড বাংলাদেশের তুলনায় অনেক এগিয়ে—তাদের অবস্থান ৫৩, আর বাংলাদেশের ১০৪। ম্যাচের প্রথমার্ধেই ১-০ গোলে পিছিয়ে পড়ে ঋতুপর্ণা-শামসুন্নাহাররা। দ্বিতীয়ার্ধে সমতায় ফেরার চেষ্টা করলেও উল্টো আরও দুটি গোল হজম করতে হয় লাল-সবুজদের।

সাম্প্রতিক সময়ে দুর্দান্ত ফর্মে থাকা বাংলাদেশ নারী দল প্রথমবারের মতো এএফসি এশিয়ান কাপের মূল পর্বে খেলার যোগ্যতা অর্জন করেছে। বড় মঞ্চের আগে নিজেদের ঝালিয়ে নিতে এই দুটি প্রীতি ম্যাচ খেলছে তারা।

প্রায় সাড়ে তিন মাস পর মাঠে নামলো বাংলাদেশের মেয়েরা। সর্বশেষ তারা গত জুলাইয়ে এএফসি বাছাইপর্বে তুর্কমেনিস্তানের বিপক্ষে খেলেছিল, যেখানে ৭-০ গোলের জয়ে দুর্দান্তভাবে উত্তীর্ণ হয়েছিল দলটি।

আগামী ম্যাচে আরও শক্তভাবে ঘুরে দাঁড়ানোর প্রত্যয় নিয়েই দ্বিতীয় প্রীতি ম্যাচে নামবে বাংলাদেশ নারী ফুটবল দল।

এনএনবাংলা/