সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

কমলগঞ্জে ভাইয়ের বাড়িতে বোনদের ভূরিভোজের উৎসব ‘নিঙোল চাকৌবা’ পালিত

জেলা প্রতিনিধি, মৌলভীবাজার:

‘নিঙোল চাকৌবা’ মণিপুরি মৈতৈ সম্প্রদায়ের একটি উৎসব। ভাইয়ের বাড়িতে বোনকে ভূরিভোজের আমন্ত্রণই এ উৎসব। মূলত ভাইফোঁটার সময় মণিপুরিদের ঐতিহ্যবাহী এ উৎসব পালিত হয়। বৃহস্পতিবার দিনব্যাপী মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার আদমপুর ইউনিয়নের কোনাগাঁও গ্রামে এ উৎসব পালন করে মৈতৈ মণিপুরি সম্প্রদায়। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উৎসবের উদ্বোধন করেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব ও সিলেট বিভাগের তত্ত্বাবধায়ক প্রীতম দাস। অনুষ্টানের অওয়াতোবম সমরেন্দ্র সঞ্চালনায় এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনসিপি মৌলভীবাজার জেলা কমিটির যুগ্ম সমন্বয়ক সামায়েল রহমান, সদস্য রতন দেব, রাসেল সিংহ, আব্দুল গনি, শ্রীমঙ্গল উপজেলার ৮নং কালীঘাট ইউপির প্যানেল চেয়ারম্যান আব্দুস সত্তার, সাংবাদিক সালাহউদ্দিন শুভ ও আলমগীর আহমেদ প্রমুখ। উৎসবের শুরুতে  অতিথিদের বরণ করে নেওয়া হয়। প্রধান অতিথির বক্তব্যে প্রীতম দাস বলেন, আমাদের মধ্যে যে সর্ম্পক আছে সেটা খুবই সুন্দর। আমরা একে উপরের প্রতি খুবই আন্তরিক। সবাই এভাবে যেন সকলের পাশে থাকি। তিনি আরও বলেন, আমাদের মধ্যে চলমান সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক সামাজিক ও সাংস্কৃতিক আদান-প্রদানের মাধ্যমে আরও দৃঢ় করতে হবে। অনুষ্ঠানে শতাধিক ভাইবোন’কে ভূরিভোজ করানো ও উপহার দেওয়া হয়। আলোচনা শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে মণিপুরি শিল্পীরা সংগীত পরিবেশন করেন। ‘নিঙোল চাকৌবা’ অর্থ ‘ভাই কর্তৃক বোন’ কে ভূরিভোজের আমন্ত্রণ জানানো। প্রতি বছর কার্তিক মাসে এটি হয়। এটি মণিপুরিদের ঐতিহ্যবাহী উৎসব। ভারতের মণিপুর রাজ্য ও বাংলাদেশে মণিপুরি অধ্যুষিত