সাম্প্রতিক
নিত্যপণ্যের বাড়তি দামে অস্বস্তিতে ক্রেতারা ঢাকায় অটোরিকশা নিয়ন্ত্রণে নতুন পরিকল্পনা, কতটা কার্যকর হবে? রাবিতে সাংবাদিকদের ওপর হামলা: ৪ শিক্ষার্থীকে বহিষ্কারের সুপারিশ, তদন্তে আরও ৪ জন হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, ডেঙ্গুতে একজনের প্রাণহানি তিন ফিফটিতে বাংলাদেশের ৩১৭, প্রথম দিনেই নাটকীয় উত্থান-পতন শেখ হাসিনার আমলে দুই বিচার নিয়ে কী বলেছিলেন নাভি পিল্লাই? কংগ্রেসের বিরুদ্ধে বাংলাদেশ-নেপালের মতো ‘নৈরাজ্য’ সৃষ্টির চেষ্টার অভিযোগ বিজেপির মোটরসাইকেলে এসে বিকাশকর্মীদের গাড়িতে গুলি, দুই বস্তায় থাকা তিন কোটি টাকা লুট নাভি পিল্লাইয়ের নোবেল জয়ের পরই আইসিসির ওপর মার্কিন নিষেধাজ্ঞা বাংলাদেশে দরিদ্র হওয়ার ঝুঁকিতে ছয় কোটি ২০ লাখ নিম্ন মধ্যবিত্ত
Skip to content

শাহজাদপুরে লালন শাহ ‘র ১৩৫ তম তিরোধান দিবস উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

শাহজাদপুর সিরাজগঞ্জ প্রতিনিধি :

সিরাজগঞ্জের শাহজাদপুরে লালন শাহ ‘র ১৩৫ তম তিরোধান দিবস উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

২৩ অক্টোবর ২০২৫  বৃহস্পতিবার সন্ধ্যায় শাহজাদপুর সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে । অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কাজী  তপন।

শাহ মখদুম বাউল একাডেমি কর্তৃক আয়োজিত অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন কুষ্টিয়া লালন একাডেমি ও শাহজাদপুরের স্থানীয় শিল্পীবৃন্দ।

প্রধান অতিথি হিসেবে   ভার্চুয়ালি বক্তব্য রাখেন  সিরাজগঞ্জ জেলা বিএনপি’র প্রধান উপদেষ্টা  প্রফেসর ড.এম এ মুহিত।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ মোঃ আছলাম আলী, উপজেলা বিএনপির সাবেক সভাপতি মোঃ ইকবাল হোসেন হিরু, সাবেক সাধারণ সম্পাদক মোঃ আরিফুজ্জামান আরিফ, পৌর বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি মোঃ রেজাউল ইসলাম রাজা, শাহজাদপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ আল-আমিন হোসেন।

আমন্ত্রিত  অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের  সংগীত বিভাগের সহকারী অধ্যাপক ইয়াতশিংহ শুভ,ম্যানেজমেন্ট বিভাগের সহকারী অধ্যাপক প্রশান্ত কুমার পোদ্দার,সহকারী অধ্যাপক ও অর্থনীতি বিভাগের বিভাগীয় প্রধান নজরুল ইসলাম প্রমুখ।

উল্লেখ্য ১৭ অক্টোবর কুষ্টিয়ার ছেউড়িয়ায় প্রথমবার দিবসটি জাতীয়ভাবে পালন করা হয়। এবছরেই ১৩৫ তম তিরোধান দিবস পালিত হয়েছে।