সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

ঐকমত্য কমিশন ‘নোট অব ডিসেন্ট’ বাদ দিয়ে প্রতারণা করেছে: ফখরুল

 

জাতীয় ঐকমত্য কমিশন জুলাই সনদ বাস্তবায়নের উপায় সম্পর্কিত সুপারিশে বিএনপির দেওয়া ‘নোট অব ডিসেন্ট’ বাদ দিয়ে জনগণ ও রাজনৈতিক দলগুলোর সঙ্গে প্রতারণা করেছে বলে অভিযোগ করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বুধবার (২৯ অক্টোবর) জাতীয় প্রেসক্লাবে এক প্রকাশনা অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

মির্জা ফখরুল বলেন, গতকাল ঐকমত্য কমিশন জুলাই সনদ বাস্তবায়নের উপায় সংক্রান্ত সুপারিশ দিয়েছে। অবাক হয়েছি দেখে, বিএনপির ‘নোট অব ডিসেন্ট’—যা সনদে লিপিবদ্ধ করার প্রতিশ্রুতি ছিল—তা সম্পূর্ণভাবে বাদ দেওয়া হয়েছে। এটি নিঃসন্দেহে জনগণ ও রাজনৈতিক দলগুলোর সঙ্গে প্রতারণা।

তিনি দ্রুত এসব ত্রুটি সংশোধনের আহ্বান জানিয়ে বলেন, এই বিষয়গুলো অবিলম্বে সংস্কার করা প্রয়োজন।

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের উদ্দেশে বিএনপি মহাসচিব বলেন, “ড. ইউনূস, আপনি জনগণের কাছে প্রতিশ্রুতি দিয়েছেন—যে সংস্কার প্রয়োজন, তা করে একটি গ্রহণযোগ্য নির্বাচন দেবেন। সেই নির্বাচনে গঠিত সংসদই পরবর্তীতে সংস্কারগুলো বাস্তবায়ন করবে। কিন্তু এর বাইরে গেলে বা প্রতিশ্রুতি ভঙ্গ হলে তার দায়ভার আপনাদের সরকারকেই নিতে হবে।

তিনি আরও বলেন, “গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে জনগণের প্রতিনিধিত্বশীল সংসদ গঠিত হলে, যে সংস্কার প্রস্তাবগুলো দেওয়া হয়েছে, তা সেখানেই বাস্তবায়িত হবে।”

নির্বাচন বিলম্বিত হওয়ায় স্বৈরশাসক শক্তি আরও বেপরোয়া হয়ে উঠছে উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, “যারা বিশৃঙ্খলা ও অরাজকতা দেখতে চায়, তারাই নির্বাচন পেছানোর পক্ষে সওয়াল করছে।

এনএনবাংলা/