সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

মেট্রোরেল দুর্ঘটনায় নিহত আজাদের পরিবারকে ২ কোটি টাকা ক্ষতিপূরণ দিতে রুল

 

রাজধানীতে মেট্রোরেল থেকে খুলে পড়া বিয়ারিং প্যাডে নিহত পথচারী আবুল কালাম আজাদের পরিবারকে দুই কোটি টাকা ক্ষতিপূরণ কেন দেওয়া হবে না—এ বিষয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। একই সঙ্গে মেট্রোরেলের সার্বিক নিরাপত্তা ও দুর্ঘটনার কারণ অনুসন্ধানে একটি বিশেষজ্ঞ কমিটি গঠন করে ৩০ দিনের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে।

বুধবার (২৯ অক্টোবর) বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি আসিফ হাসান সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। এর আগে মেট্রোরেল ও সব ফ্লাইওভারে ব্যবহৃত বিয়ারিং প্যাডের গুণগত মান যাচাইয়ে কমিটি গঠনের নির্দেশনা চেয়ে রিট আবেদন করেন আইনজীবী ব্যারিস্টার আবদুল্লাহ আল মামুন।

রিট আবেদনে উল্লেখ করা হয়, রাজধানীর মেট্রোরেল ও ফ্লাইওভারে ব্যবহৃত বিয়ারিং প্যাডগুলোর মান ও নিরাপত্তা যাচাই করা জরুরি, কারণ এসব যন্ত্রাংশের ত্রুটির কারণে যেকোনো সময় প্রাণঘাতী দুর্ঘটনা ঘটতে পারে। আদালত রিটের প্রাথমিক শুনানি শেষে রুল জারি করেন এবং বিশেষজ্ঞ কমিটিকে ৩০ দিনের মধ্যে প্রতিবেদন দিতে নির্দেশ দেন।

উল্লেখ্য, গত রোববার রাজধানীর ফার্মগেট এলাকায় মেট্রোরেলের নিচ দিয়ে হাঁটার সময় ওপর থেকে খুলে পড়া বিয়ারিং প্যাডের আঘাতে গুরুতর আহত হন পথচারী আবুল কালাম আজাদ। মাথায় আঘাত পেয়ে তিনি রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন। স্থানীয়রা দ্রুত তাকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এনএনবাংলা/