সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

অষ্টম বিবাহবার্ষিকীতে দোয়া চাইলেন তাসকিন আহমেদ

 

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের তারকা পেসার তাসকিন আহমেদ ও তার স্ত্রী সৈয়দা রাবেয়া নাঈমা পার করেছেন জীবনের সুখস্মৃতি ভরা আটটি বছর। বিবাহবার্ষিকীর দিনে প্রিয় স্ত্রী ও সন্তানদের সঙ্গে তোলা কয়েকটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করে ভক্তদের দোয়া চেয়েছেন এই গতি তারকা।

বৃহস্পতিবার সকাল ১১টা ৫৪ মিনিটে নিজের অফিসিয়াল ফেসবুক পেজে পরিবারের সঙ্গে একটি ছবি পোস্ট করেন তাসকিন। ছবিতে দেখা যায়—সামনে সাজানো কেক, পাশে স্ত্রী রাবেয়া ও তিন সন্তানকে নিয়ে হাসিমুখে দাঁড়িয়ে আছেন তিনি। পোস্টের ক্যাপশনে তাসকিন লিখেছেন, ‘মাশাআল্লাহ। সবাই আমাদের জন্য দোয়া করবেন।’

এর আগে বুধবার রাত ১২টা ১৬ মিনিটে স্ত্রীকে নিয়ে আরেকটি ছবি পোস্ট করেন তাসকিন। কেক হাতে সেই ছবির ক্যাপশনে তিনি লিখেন, ‘জীবনের প্রতি ক্ষণে হাত ধরে রেখেছ। শুভ বিবাহবার্ষিকী সৈয়দা নাইমা রাবেয়া।’

২০১৭ সালের ৩১ অক্টোবর বিয়ের বন্ধনে আবদ্ধ হন তাসকিন ও রাবেয়া। বর্তমানে তাদের সংসারে দুই কন্যা ও এক পুত্র সন্তান। প্রথম সন্তান তাশফিন আহমেদ রিহান জন্ম নেয় ২০১৮ সালের ৩০ সেপ্টেম্বর। পরের দুই বছর ২০২২ ও ২০২৩ সালে জন্ম নেয় দুই কন্যা।

স্ত্রীর জন্মদিনেও আবেগঘন পোস্ট দিতে ভোলেন না এই তারকা ক্রিকেটার। গত ৮ আগস্ট রাবেয়ার জন্মদিনে ফেসবুকে একটি ছবি পোস্ট করে তিনি লিখেছিলেন, ‘শুভ জন্মদিন আমার অর্ধাঙ্গিনী। তোমার সমর্থন ও ভালোবাসার জন্য ধন্যবাদ। আল্লাহ তোমাকে সব সময় সুস্থ রাখুন।’

বর্তমানে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে চলমান টি-টোয়েন্টি সিরিজে ব্যস্ত আছেন তাসকিন আহমেদ। ১১ বছরের আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্যারিয়ারে তিনি এখন পর্যন্ত ৮৫ ম্যাচে ৭.৬৮ ইকোনমি রেটে ১০৬ উইকেট শিকার করেছেন।

এনএনবাংলা/