সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

বসুন্ধরা কিংস-মোহামেডানের পর ফিফার নিষেধাজ্ঞায় আবাহনী

 

বাংলাদেশের ঐতিহ্যবাহী ক্লাব ঢাকা আবাহনী লিমিটেডের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে ফিফা। বসুন্ধরা কিংস ও মোহামেডানের পর এবার ফিফার শাস্তির খড়গ পড়ল দেশের অন্যতম সফল এই ক্লাবটির ওপর।

বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা আবাহনীর খেলোয়াড় নিবন্ধনে সাময়িক নিষেধাজ্ঞা দিয়েছে এক বিদেশি ফুটবলারের বকেয়া পাওনা সংক্রান্ত অভিযোগের প্রেক্ষিতে।

সূত্র জানায়, গত বছর ৫ আগস্টের আগে আবাহনী তিনজন বিদেশি খেলোয়াড়ের সঙ্গে চুক্তিবদ্ধ হয়। কিন্তু পরবর্তীতে রাজনৈতিক অস্থিরতা ও ক্লাব কার্যক্রমে ক্ষতির অজুহাতে ক্লাবটি একতরফাভাবে চুক্তি বাতিল করে।

সে খেলোয়াড়দের একজন পরে ফিফায় অভিযোগ জানান। তার দাবি, বকেয়া পাওনা ৬০ হাজার ডলারেরও বেশি। তদন্ত শেষে ফিফা জানায়, খেলোয়াড়ের সঙ্গে চুক্তি বাতিলের ক্ষেত্রে দুই পক্ষের সম্মতি আবশ্যক। আবাহনী একতরফাভাবে সিদ্ধান্ত নেওয়ায় সেটি ‘চুক্তি ভঙ্গ’ হিসেবে গণ্য হয়।

এর ফলেই নতুন খেলোয়াড় নিবন্ধনের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে ক্লাবটির বিরুদ্ধে।

একসময়ের ঘরোয়া ফুটবলে আধিপত্য বিস্তারকারী এই ঐতিহ্যবাহী ক্লাবের ওপর ফিফার শাস্তি বাংলাদেশ ফুটবলের জন্য বড় ধাক্কা বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

এনএনবাংলা/