সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

জয়পুরহাটে মনোনয়ন ঘিরে ধাওয়া পাল্টা ধাওয়া

 

জয়পুরহাট প্রতিনিধি:

জয়পুরহাটে বিএনপির মনোনয়নকে কেন্দ্র করে দুই পক্ষের নেতাকর্মীদের মাঝে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার (৬ নভেম্বর) বেলা ১১ টায় জয়পুরহাটের আক্কেলপুর উপজেলা শহরে এ ঘটনায় ২ জন আহত হয়েছেন।

জানা গেছে, মনোনয়ন বঞ্চিত সাবেক সংসদ সদস্য বিএনপি নেতা ইঞ্জিনিয়ার গোলাম মোস্তফার সমর্থকরা উপজেলা পরিষদ এলাকায় সমবেত হলে ধানের শীষ মনোনীত প্রার্থী  সাবেক ডিসি ও সচিব আব্দুল বারীর সমর্থকরা তাদের ওপর হামলা চালান। এক পর্যায়ে দুই পক্ষের মধ্যে ধাওয়া–পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটনায় মোস্তফা গ্রুপের দুইজন আহত হন।

আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম বলেন, “সংঘর্ষের খবর পেয়ে পুলিশ পাঠানো হয়েছিল। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। দুজন সামান্য আহত হয়েছে।

এনএনবাংলা/