সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

নির্বাচক মঞ্জুরের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ নারী ক্রিকেটার জাহানারার

 

বাংলাদেশ নারী ক্রিকেট দলের সাবেক নির্বাচক ও টিম ম্যানেজার মঞ্জুরুল ইসলাম মঞ্জুর বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ তুলেছেন জাতীয় দলের অভিজ্ঞ পেসার জাহানারা আলম।

অস্ট্রেলিয়া থেকে ক্রীড়া সাংবাদিক রিয়াসাদ আজিমকে দেওয়া এক সাক্ষাৎকারে জাহানারা কান্নায় ভেঙে পড়ে বলেন, মঞ্জুরুল ইসলাম তাকে একাধিকবার শারীরিক ও মানসিকভাবে হয়রানি করেছেন।

জাহানারার অভিযোগ করেন, ‘উনি (মঞ্জুরুল ইসলাম) একদিন আমার কাছে আসলো, আমার কাঁধে হাত রেখে বলতেছে, তর পিরিয়ডের কতদিন চলতেছে। পিরিয়ড শেষ হলে বলিস, আমার দিকটাও তো দেখতে হবে। পিরিয়ড শেষ হলে, যখন ডাকবো চলে আসিস।’

এছাড়া জাহানারা আরও অভিযোগ করে বলেন, ‘বিশ্বকাপের কিছু ম্যাচে, যখন আমরা লাইনে হ্যান্ডশেক করি, তখন তিনি (মঞ্জুরুল) হ্যান্ডশেক না করে জড়িয়ে ধরতেন।’

জাহানারা দাবি করেছেন, দেড় বছরেরও বেশি সময় ধরে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নারী উইংয়ের দায়িত্বপ্রাপ্তদের কাছে এসব বিষয়ে একাধিকবার অভিযোগ করেও কোনো প্রতিকার পাননি।

তিনি বলেন, “দেড় বছরে অসংখ্যবার অভিযোগ দিয়েছি। আমাদের হেড নাদেল স্যারকে বলেছি। এক-দুই দিন ঠিক থাকতো, পরে আবার আগের মতোই হতো। এখন আমি আল্লাহর কাছে বিচার দিয়েছি।”

উল্লেখ্য, মঞ্জুরুল ইসলাম মঞ্জু ২০২০ সালের অক্টোবরে বিসিবির নারী দলের প্রধান নির্বাচক হিসেবে দায়িত্ব নেন। পরে টিম ম্যানেজার হিসেবেও কাজ করেন। এছাড়া তিনি বাংলা টাইগার্স ফ্র্যাঞ্চাইজির প্রোগ্রাম ম্যানেজার ছিলেন।

এনএনবাংলা/