সাম্প্রতিক
রূপপুরের ইউরেনিয়ামবাহী বিমানকে আটকে দেওয়ার কারণ জানাল পাকিস্তান হাসিনাকে ফেরানোর বিষয়টি বাংলাদেশ-ভারতের, তৃতীয় দেশের প্রয়োজন নেই: তথ্য উপদেষ্টা ডেঙ্গুর হটস্পট ঢাকার ৩৫ এলাকা, অক্টোবরে বাড়তে পারে ভয়াবহতা শেখ হাসিনার সাবেক সামরিক উপদেষ্টা তারিক সিদ্দিককে দুদকে তলব মধ্যপ্রাচ্য ছাড়তে হবে যুক্তরাষ্ট্রকে, হুঁশিয়ারি মোজতবা খামেনির আদালত থেকে বেরিয়ে তানজিন তিশা— ‘দরকার হলে আরও পাঁচবার আসব, ন্যায়বিচার নিয়ে বের হব’ আদাবরে চাপাতি নিয়ে বাড়িতে হামলা: পুলিশের অভিযানে গুলিবিদ্ধ ২, গ্রেপ্তার ১০ দলাদলি বন্ধ করুন, নইলে শিক্ষকতা ছেড়ে দিন: জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি ২২ অক্টোবর নির্বাহী আদেশে ছুটি ঘোষণা তত্ত্বাবধায়ক সরকার গঠনের প্রক্রিয়া এখনো চূড়ান্ত হয়নি: সংবিধান কমিটির সভাপতি
Skip to content

কেরালায় বন্যায় ভেসে গেছে বাড়িঘর

অনলাইন ডেস্ক :

ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য কেরালায় ভারি বৃষ্টিতে সৃষ্ট ভূমিধস ও বন্যায় অন্তত ২৭ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। একইসঙ্গে বহু লোক নিখোঁজ রয়েছেন। রাজ্যটির কোট্টায়াম ও ইদুক্কি জেলার ভূমিধস-বিধ্বস্ত এলাকাগুলো থেকে আরও মরদেহ পাওয়া যাচ্ছে, ফলে মৃত্যু সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। প্রবল বৃষ্টির কারণে নদ-নদীর পানি বেড়ে দেখা দেওয়া বন্যায় নগর ও গ্রামগুলো বিচ্ছিন্ন হয়ে পড়েছে। বহু ঘরবাড়ি ভেসে গেছে। মৃতদের মধ্যে পাঁচটি শিশু রয়েছে। খবর সিএনএন ও ভারতীয় বিভিন্ন সংবাদমাধ্যমের। কোট্টায়ামের বিচ্ছিন্ন এলাকা ও গ্রামগুলোতে বহু লোক আটকা পড়েছেন। উদ্ধার কাজে ভারতীয় সামরিক বাহিনী যোগ দিয়েছে বলে জানা গেছে। রোববার থেকে বৃষ্টি কিছুটা কমলেও রাজ্যের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন সতর্কতা বজায় রাখার পরামর্শ দিয়েছেন। কারণ বিস্তৃত অঞ্চলে ফের ভারি বৃষ্টি শুরু হতে পারে বলে ভারতীয় আবহাওয়া বিভাগ (আইএমডি) পূর্বাভাস দিয়েছে। জনগণকে অপ্রয়োজনীয় ভ্রমণ এড়িয়ে যাওয়ার আহ্বান জানিয়ে রাজ্যের দুর্যোগ মোকাবিলা বাহিনীগুলো দিনরাত কাজ করে যাবে বলেও জানিয়েছেন তিনি। কেরালায় পানিতে ডুবেও বেশ কয়েকজনের মৃত্যু হয়েছে। কোঝিকোডে জেলার এরমালায় ১৮ বছর বয়সী এক তরুণী, ত্রিশুরের কুন্নামকুলাম এলাকায় ৬২ বছর বয়সী এক পুরুষ ও পাত্তামবিতে ৭৫ বছরের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। বন্যার পানিতে গাড়ি ডুবে গিয়ে ইদুক্কির কানজারে আরও দুই ব্যক্তির মৃত্যু হয়েছে। কোল্লাম ও অন্যান্য উপকূলীয় শহরের বহু রাস্তা ডুবে গেছে। উপড়ে পড়া গাছের কারণে বিভিন্ন সড়ক বন্ধ হয়ে আছে। এসব এলাকায় আটকা পড়া জীবিতদের উদ্ধারে মাছ ধরার নৌকা ব্যবহার করা হচ্ছে।