সাম্প্রতিক
রূপপুরের ইউরেনিয়ামবাহী বিমানকে আটকে দেওয়ার কারণ জানাল পাকিস্তান হাসিনাকে ফেরানোর বিষয়টি বাংলাদেশ-ভারতের, তৃতীয় দেশের প্রয়োজন নেই: তথ্য উপদেষ্টা ডেঙ্গুর হটস্পট ঢাকার ৩৫ এলাকা, অক্টোবরে বাড়তে পারে ভয়াবহতা শেখ হাসিনার সাবেক সামরিক উপদেষ্টা তারিক সিদ্দিককে দুদকে তলব মধ্যপ্রাচ্য ছাড়তে হবে যুক্তরাষ্ট্রকে, হুঁশিয়ারি মোজতবা খামেনির আদালত থেকে বেরিয়ে তানজিন তিশা— ‘দরকার হলে আরও পাঁচবার আসব, ন্যায়বিচার নিয়ে বের হব’ আদাবরে চাপাতি নিয়ে বাড়িতে হামলা: পুলিশের অভিযানে গুলিবিদ্ধ ২, গ্রেপ্তার ১০ দলাদলি বন্ধ করুন, নইলে শিক্ষকতা ছেড়ে দিন: জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি ২২ অক্টোবর নির্বাহী আদেশে ছুটি ঘোষণা তত্ত্বাবধায়ক সরকার গঠনের প্রক্রিয়া এখনো চূড়ান্ত হয়নি: সংবিধান কমিটির সভাপতি
Skip to content

হ্যাকার তুর্কি নাগরিক :হ্যাক হয়েছে ডোনাল্ড ট্রাম্পের ওয়েবসাইট

অনলাইন ডেস্ক :

সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নিজের ওয়েবসাইট donaldjtrump.com হ্যাক হয়েছে। তুরস্কের একজন হ্যাকার ট্রাম্পের এই ওয়েবসাইট হ্যাক করেছেন বলে খবর বেরিয়েছে। রুতআইলদিজ নামে এক তুর্কি নাগরিক দাবি করেছেন, তিনিই ডোনাল্ড ট্রাম্প ওই ওয়েবসাইট হ্যাক করেছেন। তুর্কি ভাষায় লেখা এক বার্তায় তিনি বলেছেন, যারা আল্লাহকে ভুলে গেছে তাদের মতো হয়ো না, আল্লাহ নিজেই তাদেরকে ভুলিয়ে দেন। ডোনাল্ড ট্রাম্পের ওয়েবপেইজে হ্যাকারের ইনস্টাগ্রাম এবং ফেসবুক লিংক দেয়া হয়েছে। রিপাবলিকান দলের নেতারা কিংবা ডোনাল্ড ট্রাম্পের অফিস থেকে এ বিষয়ে কোন বক্তব্য দেয়া হয় নি। এর আগে ২০২০ সালের নভেম্বর মাসে একই হ্যাকার বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেনের নির্বাচনী প্রচারণার ওয়েবসাইট vote.joebiden.com হ্যাক করেছিলেন। সেখানে এক বার্তায় তিনি লিখেছিলেন, আমরা হচ্ছি সেই সব লোক যারা ১৫ জুলাই রাতে শক্ত হাতে ট্যাংকের গতিরোধ করেছিলাম। ওই রাতে আমরা মৃত্যুকে হত্যা করেছি। এ কথার মধ্যদিয়ে হ্যাকার ২০১৬ সালের ১৫ জুলাই তুরস্কে ব্যর্থ সেনা অভ্যুত্থানের প্রতি ইঙ্গিত করেছেন।