সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

রাজনীতি স্থিতিশীল থাকলে অর্থনীতিও ভালোভাবে চলবে: গভর্নর

 

দেশের বর্তমান অর্থনৈতিক অবস্থা স্থিতিশীল রয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর। তবে তিনি মনে করেন, রাজনীতি স্থিতিশীল থাকলে অর্থনীতি আরও গতি পাবে এবং সামনের দিনগুলোতে ইতিবাচক ফলাফল দেখা যাবে।

শনিবার (৮ নভেম্বর) টাঙ্গাইলে মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটি (এমআরএ) আয়োজিত এক সেমিনারে তিনি এসব কথা বলেন। গ্রামীণ দরিদ্র জনগোষ্ঠীর কাছে ব্যাংকিং সেবা ও অর্থ সহজলভ্য করার লক্ষ্যেই এ সেমিনারের আয়োজন করা হয়।

পাচার হওয়া অর্থ ফেরত আনার অগ্রগতি প্রসঙ্গে গভর্নর বলেন, “বিভিন্ন ব্যাংক ইতিমধ্যে আইনজীবী পাঠিয়েছে যুক্তরাজ্যে। সেখানে একাধিক গ্রুপ অব কোম্পানির ক্লেম প্রতিষ্ঠার প্রক্রিয়া চলছে। এই উদ্যোগ সফল হলে শিগগিরই ইতিবাচক ফল পাওয়া যাবে।”

সেমিনারে সভাপতিত্ব করেন এমআরএ’র নির্বাহী ভাইস চেয়ারম্যান ড. মোহাম্মদ হেলাল উদ্দিন। এতে আরও বক্তব্য রাখেন সোনালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক শওকত আলী খান ও ব্র্যাক ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ আব্দুল মোমেন। অনুষ্ঠানে দেশের বিভিন্ন এনজিও’র চেয়ারম্যানরাও উপস্থিত ছিলেন।

এনএনবাংলা/