সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

১১ কোটির অবৈধ সম্পদ: বেনজীরের বিরুদ্ধে দুদকের চার্জশিট

 

নজিরবিহীন দুর্নীতির অভিযোগে আলোচনায় থাকা পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদের বিরুদ্ধে ১১ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের মামলার চার্জশিটের অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

সোমবার (১০ নভেম্বর) দুদকের বৈঠকে এই চার্জশিট অনুমোদন দেওয়া হয়।

দুদক জানিয়েছে, বেনজীর আহমেদ ও তার পরিবারের বিরুদ্ধে আরও কয়েকটি দুর্নীতি ও মানিলন্ডারিং মামলা তদন্তাধীন রয়েছে। তদন্ত শেষ হলে পর্যায়ক্রমে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

দুদকের সহকারী পরিচালক তানজির আহমেদ বলেন, “বেনজীর আহমেদের নামে ১১ কোটি টাকার বেশি অবৈধ সম্পদের প্রমাণ পাওয়া গেছে। আধুনিক ফ্ল্যাট, জমি, বিলাসবহুল রিসোর্ট—সবকিছুতেই তার মালিকানার প্রমাণ মিলেছে। অনুসন্ধানে দেশের বাইরে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও কানাডাতেও সম্পদের খোঁজ পাওয়া গেছে।”

তিনি আরও জানান, বিদেশে থাকা সম্পদ ও ব্যবসায়িক বিনিয়োগের বিস্তারিত তথ্য পেতে উল্লিখিত দেশগুলোতে ইতোমধ্যে চিঠি পাঠানো হয়েছে।

এদিকে, অগ্রণী ব্যাংকের ফ্লোর স্পেস ক্রয়ে ২২ কোটি টাকার দুর্নীতির অভিযোগে ব্যাংকের সাবেক দুই এমডি সৈয়দ আব্দুল হামিদ ও মোহাম্মদ শামস-উল ইসলামসহ ৯ জনের বিরুদ্ধে তিনটি মামলা করেছে দুদক।

এনএনবাংলা/