সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

তিন মাস গোপন রাখার পর দ্বিতীয় বিয়ের কথা স্বীকার করলেন রশিদ খান

 

আফগানিস্তানের তারকা লেগ স্পিনার ও টি-টোয়েন্টি অধিনায়ক রশিদ খান অবশেষে স্বীকার করেছেন তার দ্বিতীয় বিয়ের খবর। গত কয়েকদিন ধরে চলা গুঞ্জনের অবসান ঘটিয়ে সোমবার (১০ নভেম্বর) রাতে নিজের অফিশিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে বরের পোশাকে একটি ছবি প্রকাশ করেন তিনি।

রশিদ জানান, তিন মাস আগেই— ২০২৫ সালের ২ আগস্ট, তিনি জীবনের নতুন অধ্যায় শুরু করেছেন। পোস্টে তিনি লিখেছেন, “২০২৫ সালের ২ আগস্ট জীবনের নতুন ও অর্থবহ এক অধ্যায় শুরু করলাম। আমি আমার বিয়ে সারলাম। এমন একজন নারীকে বিয়ে করেছি, যিনি ভালোবাসা ও শান্তিতে জীবন ভরে তুলতে পারেন। এমন জীবনসঙ্গী খুঁজে আসছিলাম অনেক দিন ধরেই।”

সম্প্রতি নেদারল্যান্ডসে একটি চ্যারিটি ইভেন্টে এক নারীর সঙ্গে রশিদের ছবি ভাইরাল হয়। এরপরই তার দ্বিতীয় বিয়ে নিয়ে নানা গুঞ্জন ছড়ায়। বিষয়টি নিয়ে নানান সমালোচনার পর, গোপনীয়তার অবসান ঘটিয়ে রশিদ নিজেই সত্য প্রকাশ করেন।

ভাইরাল ছবির প্রসঙ্গে তিনি স্পষ্ট করে বলেন, “কদিন আগে আমার স্ত্রীকে নিয়ে একটি চ্যারিটি ইভেন্টে গিয়েছিলাম। কিন্তু মানুষজনের কাছ থেকে যে ধারণা পেলাম, সেটা দুর্ভাগ্যজনক। সত্যি কথা হচ্ছে— সে আমার স্ত্রী। এখানে গোপনীয়তার কিছু নেই। সবাইকে ধন্যবাদ।”

উল্লেখ্য, এর আগে ২০২৪ সালের অক্টোবরে কাবুলের ইম্পেরিয়াল কন্টিনেন্টাল হোটেলে রশিদের প্রথম বিয়ে হয়েছিল। সে সময় তার তিন ভাইও একসঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। অনুষ্ঠানে আফগান ক্রিকেট দলের সহ-খেলোয়াড় মোহাম্মদ নবি, মুজিব উর রহমান, আজমতউল্লাহ ওমরজাই, নাজিবউল্লাহ জাদরান, রহমত শাহ ও ফজল হক ফারুকি উপস্থিত ছিলেন।

এনএনবাংলা/