সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

‘ফ্যাসিবাদী শক্তির মূলোৎপাটনে শিক্ষার্থীদের নিয়ে মাঠে থাকবে ডাকসু’

 

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করছে নিষিদ্ধ আওয়ামী লীগ ও তার অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। ইতিমধ্যে কিছু এলাকায় বেশ কিছু বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে এবং ককটেল বিস্ফোরণের খবর পাওয়া গেছে, যা সাধারণ জনগণের মধ্যে আতঙ্ক সৃষ্টি করেছে।

এই পরিস্থিতিতে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নিষিদ্ধ ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ড রোধ করতে মাঠে নামার ঘোষণা দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহসভাপতি (ভিপি) আবু সাদিক কায়েম।

বুধবার (১২ নভেম্বর) দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক পোস্টে তিনি জানান, নিষিদ্ধ ও বিতাড়িত ছাত্রলীগের সন্ত্রাসীদের নির্মূল এবং ফ্যাসিবাদী শক্তির মূল উৎস বিনষ্ট করতে আজ এবং আগামীকাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে ডাকসু মাঠে থাকবে। আজ রাত ৮টায় ডাকসু ভবনের সামনে গণজমায়েত অনুষ্ঠিত হবে এবং রাত ৯টায় বিক্ষোভ মিছিলের মাধ্যমে ক্যাম্পাস প্রদক্ষিণ করা হবে। এছাড়া আজ রাত এবং আগামীকাল ক্যাম্পাসের বিভিন্ন পয়েন্টে অবস্থান নেওয়া হবে।

পোস্টে সাদিক কায়েম বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীকে দেশবিরোধী আওয়ামী দুর্বৃত্তদের বিরুদ্ধে দলবেঁধে নামার আহ্বান জানান।

এনএনবাংলা/