সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

বৃহস্পতিবার সারাদেশে দোকান–বিপণিবিতান খোলা থাকবে: দোকান মালিক সমিতি

 

কার্যক্রমে নিষিদ্ধ দল আওয়ামী লীগের ঘোষিত ‘ঢাকা লকডাউন’ কর্মসূচির দিন বৃহস্পতিবার (১৩ নভেম্বর) রাজধানীসহ সারাদেশের দোকান ও শপিংমল খোলা রাখার ঘোষণা দিয়েছে বাংলাদেশ দোকান ব্যবসায়ী মালিক সমিতি।

বুধবার (১২ নভেম্বর) বাংলাদেশ দোকান ব্যবসায়ী মালিক সমিতি ও ঢাকা মহানগর দোকান ব্যবসায়ী মালিক সমিতির যৌথ সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। পরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, “বৃহস্পতিবার ঢাকাসহ দেশের সকল দোকান, বাণিজ্য বিতান ও শপিংমল যথারীতি খোলা থাকবে।”

সমিতির সভাপতি নাজমুল হাসান মাহমুদ গণমাধ্যমকে বলেন, “একটি দলের ‘লকডাউন’ কর্মসূচি থাকায় অনেকের মধ্যে বিভ্রান্তি তৈরি হতে পারে। তাই যেন ভুল বোঝাবুঝি না হয়, সেজন্য সবাই একযোগে খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছে।”

তবে ঢাকার কিছু এলাকায় বৃহস্পতিবার সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় সে অনুযায়ী দোকান বন্ধ থাকবে বলেও তিনি জানান।

“যাদের সাপ্তাহিক বন্ধ, তারা যথারীতি বন্ধই রাখবে,” বলেন নাজমুল হাসান।

প্রসঙ্গত, মানবতাবিরোধী অপরাধের অভিযোগে শেখ হাসিনার বিচার সংক্রান্ত রায় ঘনিয়ে আসায় আওয়ামী লীগ ১০ থেকে ১৩ নভেম্বর পর্যন্ত সারাদেশে বিক্ষোভ কর্মসূচি ও ১৩ নভেম্বর ‘ঢাকা লকডাউন’ ঘোষণা দেয়।

এনএনবাংলা/