সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

আ.লীগের ‘ঢাকা লকডাউন’ ঠেকাতে রাজপথে থাকবে জামায়াতসহ ৮ দল

 

আওয়ামী লীগ ঘোষিত ‘ঢাকা লকডাউন’ কর্মসূচি ঠেকাতে বৃহস্পতিবার (১৩ নভেম্বর) দেশজুড়ে রাজপথে থাকার ঘোষণা দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ ধর্মভিত্তিক আটটি রাজনৈতিক দল।

বুধবার (১২ নভেম্বর) দুপুরে রাজধানীর মগবাজার আল ফালাহ মিলনায়তনে যৌথ সংবাদ সম্মেলনে আট দলের পক্ষ থেকে জামায়াতে ইসলামীর নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান এ কর্মসূচি ঘোষণা করেন।

সংবাদ সম্মেলনে জানানো হয়, ফ্যাসিবাদী শক্তির নাশকতা ও অপতৎপরতা প্রতিরোধে আট দলের নেতাকর্মীরা বৃহস্পতিবার সর্বস্তরের জনশক্তি নিয়ে রাজপথে অবস্থান করবেন। একইসঙ্গে ফ্যাসিবাদবিরোধী সব দেশপ্রেমিক শক্তিকে রাজপথে নামার আহ্বান জানানো হয়েছে।

এছাড়া শুক্রবার (১৪ নভেম্বর) পাঁচ দফা দাবি বাস্তবায়নের দাবিতে জেলা ও মহানগর পর্যায়ে দেশব্যাপী বিক্ষোভ মিছিলের কর্মসূচি ঘোষণা করা হয়।

দলগুলোর পাঁচ দফার মধ্যে রয়েছে জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ জারি, নভেম্বরের মধ্যে গণভোট আয়োজন এবং রাজনৈতিক স্বাধীনতা নিশ্চিত করা। ১৬ নভেম্বরের মধ্যে দাবিগুলো মানা না হলে প্রধান উপদেষ্টার কার্যালয় যমুনার সামনে অনির্দিষ্টকালের অবস্থানের হুঁশিয়ারি দিয়েছে দলগুলো।

অধ্যাপক মুজিবুর রহমান জানান, “১৬ নভেম্বর সকাল ১১টায় আট দলের শীর্ষ নেতারা বৈঠক করবেন। এরপর দুপুর ১২টা ৩০ মিনিটে সংবাদ সম্মেলনে অবস্থান কর্মসূচির চূড়ান্ত ঘোষণা দেওয়া হবে। তার আগে যদি জনগণের দাবি না মানা হয়, তাহলে যমুনার সামনে অনির্দিষ্টকালের অবস্থান শুরু হবে, ইনশাআল্লাহ।”

সংবাদ সম্মেলনে আট দলের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।

এনএনবাংলা/