সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

বেনাপোল সীমান্ত দিয়ে ১৫ বাংলাদেশিকে হস্তান্তর করল বিএসএফ

 

বেনাপোলের রঘুনাথপুর সীমান্তে পতাকা বৈঠকের মাধ্যমে শিশুসহ ১৫ জন বাংলাদেশিকে বিজিবির কাছে হস্তান্তর করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। শনিবার রাত ১০টার দিকে অনুষ্ঠিত পতাকা বৈঠক শেষে তাদের ফেরত দেওয়া হয়। পরে বেনাপোল পোর্ট থানা থেকে জিডি মূলে ওই ১৫ জনকে তাদের পরিবারের কাছে হস্তান্তর করেছে পুলিশ।

বিজিবি সূত্রে জানা গেছে, ভালো কাজের আশায় সাতক্ষীরা ও সুন্দরবন সীমান্ত দিয়ে দালালের মাধ্যমে অবৈধভাবে ভারতে প্রবেশ করেছিলেন এসব নারী-পুরুষ। প্রায় চার বছর ধরে তারা কলকাতা অঞ্চলে অবৈধভাবে বসবাস করছিলেন। এসময় ভারতীয় পুলিশ তাদের আটক করে। এরপর শনিবার রাতে রঘুনাথপুর বিওপি এলাকায় অনুষ্ঠিত পতাকা বৈঠকের মাধ্যমে পেট্রাপোল বিএসএফ ক্যাম্প কমান্ডার এসি প্রবীন চান্দ আনুষ্ঠানিকভাবে তাদের বিজিবির রঘুনাথপুর বিওপি ক্যাম্প কমান্ডার মিজানুর রহমানের কাছে হস্তান্তর করেন। পরে বিজিবি তাদের থানায় নিয়ে আসে।

ফেরত আসা ব্যক্তিরা হলেন— আব্দুল হান্নান (৬০), হোসেন আলী (২৫), আকলিমা খাতুন (৫২), শাহানারা খাতুন (১৫), হাফিজুর রহমান (৩১), রেশমা খাতুন (২৮), আজমিরা (৫), বাবলুর রহমান (৪২), তাহামিনা বেগম (৩৭), জান্নাতুল বুশরা (৪), তাইজুল ইসলাম (৪৩), নাসিমা খাতুন (৪১), শেফালী খাতুন (৩৬), আমিনুর রহমান (৫৬) ও আব্দুল্লাহ আল মামুন (২৯)। তাদের বাড়ি সাতক্ষীরা ও খুলনার বিভিন্ন এলাকায়।

বেনাপোল পোর্ট থানার ওসি আব্দুল আল মামুন সাহা জানান, পতাকা বৈঠকের মাধ্যমে বিএসএফ শিশুসহ ১৫ নারী-পুরুষকে বিজিবির হাতে তুলে দেয়। পরে বিজিবি তাদের থানায় হস্তান্তর করলে নিয়মিত জিডি করে পরিবারের নিকট পৌঁছে দেওয়া হয়েছে।

এনএনবাংলা/