সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

সাবেক বিচারপতি মানিকসহ ৭ জনের আয়কর নথি জব্দের আদেশ

 

সাবেক বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিক, সাবেক বাণিজ্যমন্ত্রী টিপু মুনশীসহ সাতজনের আয়কর নথি জব্দের নির্দেশ দিয়েছেন আদালত।

রোববার (১৬ নভেম্বর) দুদকের করা পৃথক সাতটি আবেদনের শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক শিহাবুল ইসলাম এ আদেশ দেন।

যাদের আয়কর সংক্রান্ত নথি জব্দের নির্দেশ দেওয়া হয়েছে তারা হলেন—

  • সাবেক বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিক
  • সাবেক বাণিজ্যমন্ত্রী টিপু মুনশী
  • সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম
  • সাবেক দুর্যোগ ও ত্রাণ প্রতিমন্ত্রী মো. এনামুর রহমান
  • কুমিল্লা-১১ আসনের সাবেক এমপি মজিবুল হক
  • পাবনা-৫ আসনের সাবেক এমপি গোলাম ফারুক খন্দকার প্রিন্স
  • টিপু মুনশীর স্ত্রী আইরিন মালবিকা মুনশী

আদালতের বেঞ্চ সহকারী রিয়াজ হোসেন জানান, দুদকের সহকারী পরিচালক পাপন কুমার সাহা এই সাতজনের আয়কর নথি জব্দের আবেদন করেছিলেন, যা আদালত মঞ্জুর করেছেন।

এনএনবাংলা/