সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

ভোটের আগে আনসারদের জন্য ১৭ হাজার শটগান কেনা হবে: অর্থ উপদেষ্টা

 

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আনসার বাহিনীর জন্য ১৭ হাজার শটগান কেনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। মঙ্গলবার (১৮ নভেম্বর) সকালে সচিবালয়ে ক্রয় সংক্রান্ত উপদেষ্টা কমিটি ও অর্থনৈতিক বিষয়ক উপদেষ্টা কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।

অর্থ উপদেষ্টা বলেন, আনসারদের ব্যবহৃত অস্ত্র দীর্ঘদিন ধরে পুরোনো হয়ে যাওয়ায় নতুন শটগান কেনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি আরও জানান, আগের সিদ্ধান্ত অনুযায়ী ভোটকেন্দ্রের নিরাপত্তায় ৪০ হাজার বডি অন ক্যামেরা কেনা হবে না। বরং ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে সীমিত পরিমাণ ক্যামেরা সরবরাহ করা হবে। ক্রয় প্রক্রিয়া স্বচ্ছ রাখতে নির্বাচন কমিশন ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় যৌথভাবে বিষয়ে সিদ্ধান্ত নেবে।

এ ছাড়া চাহিদা বৃদ্ধির কারণে এক কোটি ই-পাসপোর্ট বই কেনার জন্য বরাদ্দ অনুমোদন করা হয়েছে বলে জানান সালেহউদ্দিন আহমেদ। টিকার ঘাটতি বিবেচনায় ইপিআই টিকা ক্রয়ের সিদ্ধান্তও বৈঠকে গৃহীত হয়।

রোজার আগে বাজারে সরবরাহ ও মূল্যস্থিতি নিশ্চিত করতে চাল ও গম আমদানির উদ্যোগ নেওয়া হবে বলেও তিনি উল্লেখ করেন।

এনএনবাংলা/