সাম্প্রতিক
তেল-চিনি ও ডিমের বাড়তি দামে নাজেহাল ক্রেতা শাহজালালের বিমানবন্দরের ইডিকে হুমকি: জামায়াতের আখতারুজ্জামান গ্রেপ্তার ভারতে প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিতে বিক্ষোভ, আটক ৭০০ ১০ কোটি ব্যারেল তেল-ডিজেল ছাড়ার সিদ্ধান্ত জি-৭ দেশগুলোর অনলাইন ও ডিজিটাল সাংবাদিকতার ‘পথিকৃৎ’ হারালাম, তৌফিক ইমরোজ খালিদীর মৃত্যুতে রাষ্ট্রপতি স্বরাষ্ট্রমন্ত্রীর সম্পদের উৎস কী, ফেসবুক পোস্টে প্রশ্ন হাসনাতের অর্থবছরের প্রথম প্রান্তিকে রপ্তানি বেড়েছে ৬ শতাংশের বেশি ডেঙ্গুতে ৯ মাসে প্রাণ গেল ২৫০ জনের মধ্যপ্রাচ্যের পথে নতুন রণতরী, ১০ হাজার মার্কিন সেনা: ইরান যুদ্ধ কি আরও তীব্র হচ্ছে? অক্টোবরে বৃষ্টি কমবে, কমবে তাপমাত্রাও; তবে ঘূর্ণিঝড়ের সম্ভাবনা
Skip to content

আগামী দিনে আবার নতুন করে বাংলাদেশ বিনির্মানে গড়তে গেলে তারেক রহমানের  বিকল্প বাংলাদেশে নাই : নাটোরে দুলু

নাটোর প্রতিনিধি

বিএনপির কেন্দ্রীয় নেতা  ও আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নাটোর ২ আসনের বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী  অ্যাডভোকেট  এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন,এই শেখ হাসিনা মুজিব বাংলাদেশকে ধ্বংস করেছে। আর শেখ হাসিনা এই আওয়ামী লীগের মতো ঐতিহ্যবাহী দলকে শেখ হাসিনা নিজে ধ্বংস হয়েছে। তার পরিবারকে ধ্বংস করেছে আজকে আওয়ামী লীগকে ধ্বংস করেছে।

আজকে আমরা মনে করি বাংলাদেশের এই প্রেক্ষাপটে বাংলাদেশ নির্মানে বাংলাদেশের রাজনীতির যে ধ্বংস প্রাপ্ত অবস্থা শেখ হাসিনা করে দিয়েছে। এই খান থেকে এই বাংলাদেশ বিনির্মানে বাংলাদেশকে আগামী দিনে আবার নতুন করে  বাংলাদেশ গড়তে গেলে তারেক রহমানের  বিকল্প বাংলাদেশে নাই।

তিনি আজ শনিবার বিকেলে নাটোরের নলডাঙ্গা উপজেলার ৪ নং পিপরুল  ইউনিয়নের মদনহাট পাবনাপাড়া  এলাকায় আসন্ন সংসদ নির্বাচন উপলক্ষ্যে নির্বাচনী মতবিনিময় সভায়   এই সব কথা বলেন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন,জেলা বিএনপির আহবায়ক রহিম নেওযাজ,যুগ্ম আহব্বায়ক মোস্তাফিজুর রহমান শাহীন,সাইফুল ইসলাম আফতাব, জেলা বিএনপির সদস্য কাজী শাহ আলম,নাসিম উদ্দিন নাসিম,শাখাওয়াত হোসেন,যুব দলের সভাপতি এ হাই তারুকদার ডালিম সহ জেলা ও উপজেলার নেতা কর্মিরা।