সাম্প্রতিক
তেল-চিনি ও ডিমের বাড়তি দামে নাজেহাল ক্রেতা শাহজালালের বিমানবন্দরের ইডিকে হুমকি: জামায়াতের আখতারুজ্জামান গ্রেপ্তার ভারতে প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিতে বিক্ষোভ, আটক ৭০০ ১০ কোটি ব্যারেল তেল-ডিজেল ছাড়ার সিদ্ধান্ত জি-৭ দেশগুলোর অনলাইন ও ডিজিটাল সাংবাদিকতার ‘পথিকৃৎ’ হারালাম, তৌফিক ইমরোজ খালিদীর মৃত্যুতে রাষ্ট্রপতি স্বরাষ্ট্রমন্ত্রীর সম্পদের উৎস কী, ফেসবুক পোস্টে প্রশ্ন হাসনাতের অর্থবছরের প্রথম প্রান্তিকে রপ্তানি বেড়েছে ৬ শতাংশের বেশি ডেঙ্গুতে ৯ মাসে প্রাণ গেল ২৫০ জনের মধ্যপ্রাচ্যের পথে নতুন রণতরী, ১০ হাজার মার্কিন সেনা: ইরান যুদ্ধ কি আরও তীব্র হচ্ছে? অক্টোবরে বৃষ্টি কমবে, কমবে তাপমাত্রাও; তবে ঘূর্ণিঝড়ের সম্ভাবনা
Skip to content

কুড়িগ্রাম ফিস্টুলা মুক্ত ঘোষণা প্রক্রিয়ায় অগ্রযাত্রা

কুড়িগ্রাম প্রতিনিধি  :

কুড়িগ্রামে ফিস্টুলা রোগী শনাক্তকরণ ও নির্মূল কার্যক্রমের অগ্রগতি নিয়ে অ্যাডভোকেসি মিটিং অনুষ্ঠিত হয়েছে।

আজ শনিবার (২২নভেম্বর) দুপুরে সিভিল সার্জন অফিসের সভা কক্ষে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগ কুড়িগ্রাম ল্যাম্ব-এফআরআরই প্রজেক্টের আওতায়  দিনব্যাপী এই সভার আয়োজন করে। ল্যাম্ব ও জাতিসংঘ জনসংখ্যা তহবিল (ইউএনএফপিএ)-এর সার্বিক সহযোগিতায় প্রকল্পটি কুড়িগ্রাম জেলায় বাস্তবায়িত হচ্ছে।

এতে কুড়িগ্রামের সিভিল সার্জন ডা. স্বপন কুমার বিশ্বাসের সভাপতিত্বে বক্তব্য রাখেন, কুড়িগ্রাম জেলা হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মোঃ নূর নেওয়াজ আহমেদ, পরিবার পরিকল্পনা বিভাগের সহকারী পরিচালক মেজবাহ উদ্দিন, ডেপুটি সিভিল সার্জন ডা. আ.ন.ম  গোলাম মোহাইমেন, গাইনি কনসালটেন্ট ডা. নাসীমা খাতুন প্রমুখ।

সভায় বক্তারা বলেন, কুড়িগ্রামকে ফিস্টুলামুক্ত জেলা হিসেবে গড়ে তুলতে হলে সব বিভাগের সমন্বিত প্রচেষ্টা অত্যন্ত জরুরি। মাঠপর্যায়ে রোগী শনাক্তকরণ, জনসচেতনতা বৃদ্ধি, দ্রুত চিকিৎসা নিশ্চিতকরণ এবং নির্ধারিত সময়ের মধ্যে লক্ষ্যমাত্রা অর্জনে সবাইকে সমন্বিতভাবে কাজ করতে হবে।

বক্তারা আরও বলেন, ২০২৫ সালে ফুলবাড়ী ও ভূরুঙ্গামারী উপজেলাকে ফিস্টুলা ফ্রি ঘোষণা এবং ২০৩০ সালের মধ্যে জেলার সব উপজেলায় ফিস্টুলা নির্মূলের লক্ষ্যে ডিসেম্বর ২০২৫-এর মধ্যে উপজেলা পর্যায়ের কার্যক্রম বাস্তবায়ন ও কর্মপরিকল্পনা চূড়ান্ত করার সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এতে সকলের সহযোগিতা কামনা করা হয়।