সাম্প্রতিক
তেল-চিনি ও ডিমের বাড়তি দামে নাজেহাল ক্রেতা শাহজালালের বিমানবন্দরের ইডিকে হুমকি: জামায়াতের আখতারুজ্জামান গ্রেপ্তার ভারতে প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিতে বিক্ষোভ, আটক ৭০০ ১০ কোটি ব্যারেল তেল-ডিজেল ছাড়ার সিদ্ধান্ত জি-৭ দেশগুলোর অনলাইন ও ডিজিটাল সাংবাদিকতার ‘পথিকৃৎ’ হারালাম, তৌফিক ইমরোজ খালিদীর মৃত্যুতে রাষ্ট্রপতি স্বরাষ্ট্রমন্ত্রীর সম্পদের উৎস কী, ফেসবুক পোস্টে প্রশ্ন হাসনাতের অর্থবছরের প্রথম প্রান্তিকে রপ্তানি বেড়েছে ৬ শতাংশের বেশি ডেঙ্গুতে ৯ মাসে প্রাণ গেল ২৫০ জনের মধ্যপ্রাচ্যের পথে নতুন রণতরী, ১০ হাজার মার্কিন সেনা: ইরান যুদ্ধ কি আরও তীব্র হচ্ছে? অক্টোবরে বৃষ্টি কমবে, কমবে তাপমাত্রাও; তবে ঘূর্ণিঝড়ের সম্ভাবনা
Skip to content

কমলগঞ্জে মুন্সিবাজার উপ-স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে ময়লার স্তুপে দুর্ভোগ

জেলা প্রতিনিধি, মৌলভীবাজার:

কমলগঞ্জের মুন্সিবাজার উপ-স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে সরকারি জমিতে প্রতিদিন বাজারের ময়লা ফেলায় এলাকা এখন দুর্গন্ধ ও পরিবেশ দূষণের কবলে। সাইনবোর্ডে ‘ময়লা ফেলা নিষেধ’ লেখা থাকলেও বাস্তবে জমেছে বড় বড় ময়লার স্তুপ। এতে স্কুল-কলেজ শিক্ষার্থী, পথচারী ও স্থানীয়রা চরম ভোগান্তিতে পড়েছেন। স্থানীয়দের অভিযোগ, কোনো তদারকি নেই। বর্ষায় এসব বর্জ্য সড়কে ছড়িয়ে পড়ে রোগবালাই বাড়ার আশঙ্কা তৈরি করে। ব্যবসায়ী সমিতি জানায়, নির্দিষ্ট ময়লা ফেলার স্থান না থাকায় বাধ্য হয়ে এখানে ফেলা হয়।

স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা ডা. মো: মাহবুবুল আলম ভূইঁয়া জানান, বাজার কর্তৃপক্ষকে বারবার জানানো হলেও কোন কাজ হয়নি। ইউএনও মাখন চন্দ্র সূত্রধর বলেন, অবৈধ ভাবে স্বাস্থ্য কমপ্লেক্সের জমিতে ময়লা ফেলা হচ্ছে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।