সাম্প্রতিক
তেল-চিনি ও ডিমের বাড়তি দামে নাজেহাল ক্রেতা শাহজালালের বিমানবন্দরের ইডিকে হুমকি: জামায়াতের আখতারুজ্জামান গ্রেপ্তার ভারতে প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিতে বিক্ষোভ, আটক ৭০০ ১০ কোটি ব্যারেল তেল-ডিজেল ছাড়ার সিদ্ধান্ত জি-৭ দেশগুলোর অনলাইন ও ডিজিটাল সাংবাদিকতার ‘পথিকৃৎ’ হারালাম, তৌফিক ইমরোজ খালিদীর মৃত্যুতে রাষ্ট্রপতি স্বরাষ্ট্রমন্ত্রীর সম্পদের উৎস কী, ফেসবুক পোস্টে প্রশ্ন হাসনাতের অর্থবছরের প্রথম প্রান্তিকে রপ্তানি বেড়েছে ৬ শতাংশের বেশি ডেঙ্গুতে ৯ মাসে প্রাণ গেল ২৫০ জনের মধ্যপ্রাচ্যের পথে নতুন রণতরী, ১০ হাজার মার্কিন সেনা: ইরান যুদ্ধ কি আরও তীব্র হচ্ছে? অক্টোবরে বৃষ্টি কমবে, কমবে তাপমাত্রাও; তবে ঘূর্ণিঝড়ের সম্ভাবনা
Skip to content

আগে গণভোট পরে নির্বাচন -মাওলানা এটিএম মাসুম

মুরাদনগর প্রতিনিধিঃ

বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল এটিএম মাসুম বলেছেন, প্রথমে গণভোট, তারপর জাতীয় নির্বাচন; অন্যভাবে হলে নির্বাচন হবে না।’‘জুলাই সনদের ভিত্তিতে জনগণ আগামী দিনে বাংলাদেশে একটি সুষ্ঠু, অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচন হবে, এ কথায় প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের পক্ষ থেকে আমরা চাই এই সনদকে আদর্শ অনুযায়ী এবং পরে গণভোটের মাধ্যমে সাংবিধানিক মর্যাদা দেওয়া হোক।’

তিনি কুচক্রী মহলকে সতর্ক করে বলেন, ‘যারা দেশকে সঠিক পথে চলতে দেয়নি, তারা এখনো এই দেশকে সঠিক পথে চলতে দেবে না। আমরা এই চক্রান্ত বুঝতে পেরেছি। তাই আমাদের আন্দোলন রাস্তায় নেমে আরো শক্তিশালী হয়েছে।

শুক্রবার সকাল ১১টায় নগরীর ফানটাউনে কুমিল্লা দক্ষিণ জেলা জামায়াতের রুকণ সম্মেলনে প্রধান অতিথি বক্তব্য তিনি এ কথা বলেন।

বাংলাদেশ জামায়াতে ইসলামী কুমিল্লা দক্ষিণ জেলার রুকন সম্মেলন জেলা আমীর এডভোকেট মুহাম্মদ শাহজাহান এডভোকেট এর সভাপতিত্বে  সেক্রেটারী

ড. একেএম সৈয়দ সরওয়ার উদ্দিন সিদ্দিকী পরিচালনায়

সম্মেলনে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় শুরা সদস্য অধ্যাপক লিয়াকত আলী ভুইয়া,বিশিষ্ট ইসলামি চিন্তাবিদ ড. আবুল কালাম আজাদ বাশার।সম্মেলনে উপস্থিত ছিলেন জেলা সেক্রেটারি  জেলা সহকারী সেক্রেটারি ডা: আব্দুল মুবিন, মাহফুজুর রহমান, জামায়াত নেতা অধ্যক্ষ শফিকুল আলম হেলাল প্রমুখ।