সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

কোনো ঝামেলা ছাড়াই নির্বাচন হবে বলে আশাবাদী মির্জা ফখরুল

 

আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য জাতীয় নির্বাচন কোনো ধরনের বাধা বা ঝামেলা ছাড়াই সম্পন্ন হবে বলে আশা প্রকাশ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার (২৫ নভেম্বর) দুপুরে ঠাকুরগাঁও জেলা আইনজীবী সমিতির হলরুমে আইনজীবীদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন।

মির্জা ফখরুল বলেন, বাংলাদেশ এখন গণতন্ত্রের উত্তরণের পথে এগোচ্ছে। অন্তর্বর্তীকালীন সরকার সম্ভাব্য নির্বাচনের সময়সূচি ঘোষণা করেছে এবং বেশির ভাগ রাজনৈতিক দল তাদের প্রার্থী চূড়ান্ত করেছে। এর ফলে নির্বাচনকে ঘিরে একটি ইতিবাচক পরিবেশ তৈরি হয়েছে।

বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও তিনি সন্তোষ প্রকাশ করেন। তার ভাষায়, এ মুহূর্তে আইনশৃঙ্খলা পরিস্থিতি যথেষ্ট অনুকূল রয়েছে। নির্বাচন ব্যাহত হওয়ার মতো কোনো পরিস্থিতি নেই এবং এমন কোনো আশঙ্কাও আমরা দেখি না।

চট্টগ্রাম বন্দরে হ্যাডলিঙ্ক দেওয়ার বিষয়ে বিএনপির অবস্থান জানতে চাইলে তিনি বলেন, চট্টগ্রাম পোর্টকে হ্যাডলিঙ্ক দেওয়া হয়েছে। যেহেতু তারা ভালো মনে করে দিয়েছে—আমরা বিষয়টি পর্যবেক্ষণ করব।

বিএনপি মনোনয়ন নিয়ে দলের অভ্যন্তরীণ প্রতিদ্বন্দ্বিতা প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, বিএনপি একটি বৃহৎ রাজনৈতিক দল—নদীর মতো বিস্তৃত। অনেক আসনে ৪-৫ জন করে প্রার্থী থাকায় কিছু সমস্যার সৃষ্টি হওয়াই স্বাভাবিক। আগেও হয়েছে। এতে কোনো অসুবিধা নেই; বরং এটি দেখায় বিএনপি কতটা বড় এবং সক্রিয় একটি দল।

এনএনবাংলা/