সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

কড়াইল বস্তিতে ভয়াবহ আগুন, যানজটে আটকে ফায়ার সার্ভিসের ১১ ইউনিট

 

রাজধানীর কড়াইল বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২৫ নভেম্বর) সন্ধ্যা ৫টা ২২ মিনিটে ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষে আগুন লাগার সংবাদ পৌঁছায়। খবর পাওয়ার পরপরই ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়।

তবে প্রচণ্ড যানজটের কারণে খবর পাওয়ার ৩০ মিনিট পরেও কোনো ইউনিট ঘটনাস্থলে পৌঁছাতে পারেনি বলে জানিয়েছেন ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ।

তিনি বলেন, “সংবাদ পাওয়ার সঙ্গে সঙ্গে আমাদের ইউনিটগুলো রওনা হয়েছে। কিন্তু তীব্র যানজটের কারণে এখনো ঘটনাস্থলে পৌঁছানো সম্ভব হয়নি।”

এদিকে আগুন লাগার কারণ, ক্ষয়ক্ষতির পরিমাণ কিংবা হতাহতের কোনো খবর এখনো নিশ্চিত হওয়া যায়নি। ফায়ার সার্ভিস জানায়, ঘটনাস্থলে পৌঁছানোর সঙ্গে সঙ্গে আগুন নিয়ন্ত্রণে আনার কার্যক্রম শুরু করা হবে।

এ ঘটনায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়েছে, অনেকে নিজ নিজ ঘর থেকে নিরাপদ স্থানে সরে যাচ্ছে।

এনএনবাংলা/