সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

গণভোটে রঙিন ব্যালট, সংসদ নির্বাচনে সাদা: ইসি সচিব

ফাইল ফটো

 

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের জন্য পৃথক রঙের ব্যালট পেপার ব্যবহারের সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

ইসি সচিবালয়ের সচিব আখতার আহমেদ জানিয়েছেন, সংসদ নির্বাচনে সাদা এবং গণভোটে রঙিন ব্যালট ব্যবহার করা হবে।

মঙ্গলবার (২৫ নভেম্বর) বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান।

সচিব বলেন, “সংসদ নির্বাচনের ব্যালট হবে সাদা। গণভোটের জন্য থাকবে পৃথক রঙিন ব্যালট পেপার।”

তিনি আরও জানান—আগামী ৫ ডিসেম্বরের মধ্যে চূড়ান্ত করা হবে ভোটার তালিকা। নির্বাচনী সরঞ্জাম ১০টি জোনাল অফিসের মাধ্যমে মাঠপর্যায়ে পাঠানো হবে। এবং প্রবাসী ভোটারদের জন্য একই ইনভেলাপে ব্যালট পাঠানোর ব্যবস্থা থাকছে।

আখতার আহমেদ জানান, আগামী শনিবার মক ভোটের আয়োজন করা হবে। মক ভোটের ফল বিশ্লেষণ করে ভোটকেন্দ্র বা বুথ বাড়ানোর প্রয়োজন আছে কিনা, তা মূল্যায়ন করবে ইসি।

নির্বাচনকে সামনে রেখে ব্যালটের রঙ আলাদা করার সিদ্ধান্তকে স্বচ্ছতা ও প্রক্রিয়ার সুবিধার্থে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।

এনএনবাংলা/