সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

তারেক রহমান এখনো ‘ট্রাভেল পাস’ চাননি, চাইলে দেওয়া হবে: পররাষ্ট্র উপদেষ্টা

ফাইল ফটো

 

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফেরার জন্য এখন পর্যন্ত কোনো ‘ট্রাভেল পাসে’র আবেদন করেননি বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।

তিনি জানান, যুক্তরাজ্যের লন্ডনে অবস্থানরত তারেক রহমান চাইলে ট্রাভেল পাস ইস্যু করা হবে। কিন্তু তারেক রহমান এখনো এ বিষয়ে আবেদন করেননি। এসময় তারেক রহমানের পাসপোর্ট বৈধ আছে কি না—এ বিষয়ে সরাসরি কোনো মন্তব্য করতে অস্বীকৃতি জানান পররাষ্ট্র উপদেষ্টা।

তাঁর ভাষায়—“উনার পাসপোর্ট আছে কি না, এটা আমি বলতে পারব না।”

তৌহিদ হোসেন আরও জানান, তারেক রহমানের দেশে ফেরার বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে এখনো কোনো সুনির্দিষ্ট তথ্য নেই।

এ ছাড়া সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার বিদেশে চিকিৎসা নেওয়ার বিষয়ে সরকারের অবস্থানও স্পষ্ট করেন তিনি। জানান, চিকিৎসকের পরামর্শ ও দলের সিদ্ধান্ত হলে সরকার প্রয়োজনীয় সহযোগিতা দিতে প্রস্তুত।

তিনি বলেন—“চিকিৎসকেরা যদি মনে করেন এবং দলের সিদ্ধান্ত হয়, তবে সে অনুযায়ী তা করা হবে। সরকারের পক্ষ থেকে সহযোগিতার প্রস্তুতি রয়েছে।”

এনএনবাংলা/