সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

আইএল টি-টোয়েন্টিতে খেলতে দুবাই গেলেন ফিজ

 

বাংলাদেশের বাঁহাতি পেসার মোস্তাফিজুর রহমান এবার নতুন একটি আন্তর্জাতিক ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি লিগে অংশ নিচ্ছেন। সংযুক্ত আরব আমিরাতের আইএল টি-টোয়েন্টি লিগে মোস্তাফিজ দুবাই ক্যাপিটালস দলের হয়ে খেলবেন।

গতকাল রাতে তিনি আমিরাতের উদ্দেশে উড়াল দিয়েছেন এবং বিমানে ওঠার পর একটি সেলফি পোস্ট করেছেন নিজের অফিশিয়াল ফেসবুক পেজে, লিখেছেন, ২০২৫ আইএল টি-টোয়েন্টি লিগ খেলতে সংযুক্ত আরব আমিরাতে উড়াল দিচ্ছি। দুবাই ক্যাপিটালস পরিবারের সঙ্গে যোগ দিতে তর সইছে না।

মোস্তাফিজের স্লোয়ার-কাটার ব্যাটারদের বিভ্রান্ত করার দক্ষতা বিশ্বব্যাপী ফ্র্যাঞ্চাইজি লিগগুলোতে পরিচিত। বিপিএল, আইপিএল, পিএসএল-এ তার পারফরম্যান্সে তিনি ভক্তদের মন জয় করেছেন।

উল্লেখ্য, দুবাই ক্যাপিটালসের হয়ে এ বছরের জুলাইয়ে গ্লোবাল সুপার লিগ (জিএসএল) খেলেছিলেন সাকিব আল হাসান, যিনি ম্যাচসেরার পুরস্কার জিতেছিলেন। এবারের আইএল টি-টোয়েন্টিতে মোস্তাফিজকে নিয়েছে এমআই এমিরেটস, যদিও গত ম্যাচে গালফ জায়ান্টসের বিপক্ষে একাদশে সুযোগ পাননি।

বর্তমানে পয়েন্ট টেবিলের শীর্ষ তিনে অবস্থান করছে গালফ জায়ান্টস, আবুধাবি নাইট রাইডার্স ও ডেজার্ট ভাইপার্স। এবারের আইএল টি-টোয়েন্টির উদ্বোধনী ম্যাচে দুবাই ক্যাপিটালসকে ডেজার্ট ভাইপার্স ৪ উইকেটে পরাজিত করেছে।

এনএনবাংলা/