সাম্প্রতিক
নিত্যপণ্যের বাড়তি দামে অস্বস্তিতে ক্রেতারা ঢাকায় অটোরিকশা নিয়ন্ত্রণে নতুন পরিকল্পনা, কতটা কার্যকর হবে? রাবিতে সাংবাদিকদের ওপর হামলা: ৪ শিক্ষার্থীকে বহিষ্কারের সুপারিশ, তদন্তে আরও ৪ জন হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, ডেঙ্গুতে একজনের প্রাণহানি তিন ফিফটিতে বাংলাদেশের ৩১৭, প্রথম দিনেই নাটকীয় উত্থান-পতন শেখ হাসিনার আমলে দুই বিচার নিয়ে কী বলেছিলেন নাভি পিল্লাই? কংগ্রেসের বিরুদ্ধে বাংলাদেশ-নেপালের মতো ‘নৈরাজ্য’ সৃষ্টির চেষ্টার অভিযোগ বিজেপির মোটরসাইকেলে এসে বিকাশকর্মীদের গাড়িতে গুলি, দুই বস্তায় থাকা তিন কোটি টাকা লুট নাভি পিল্লাইয়ের নোবেল জয়ের পরই আইসিসির ওপর মার্কিন নিষেধাজ্ঞা বাংলাদেশে দরিদ্র হওয়ার ঝুঁকিতে ছয় কোটি ২০ লাখ নিম্ন মধ্যবিত্ত
Skip to content

ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে পটুয়াখালীর ৯ গ্রাম প্লাবিত, পানিবন্দি ৮ হাজার

ফাইল ছবি

জেলা প্রতিনিধি:

ঘূর্ণিঝড় ইয়াস’র প্রভাবে পটুয়াখালীর নদ-নদীতে স্বাভাবিকের চেয়ে পানির উচ্চতা বৃদ্ধি পেয়েছে। সকাল থেকে শুরু হওয়া জোয়ারে অনেক এলাকা প্লাবিত হওয়ার খবর পাওয়া গেছে।

কলাপাড়া উপজেলার লালুয়ার ভাঙা বেড়িবাঁধ দিয়ে জোয়ারে পানি প্রবেশ করে ৯টি গ্রাম পুরোপুরি প্লাবিত হয়েছে। এতে করে ওই এলাকার প্রায় আট হাজার মানুষ পানিবন্দি অবস্থায় রয়েছেন। এছাড়া রাঙাবালী উপজেলার বেশ কিছু এলাকা প্লাবিত হওয়ার খবর পাওয়া গেছে।

এদিকে পটুয়াখালী শহরের জেলা পরিষদ এলাকায় শহররক্ষা বাঁধের ভাঙা অংশ দিয়ে পানি ঢুকে পড়ার আশঙ্কায় ওই এলাকার কয়েক হাজার মানুষ আতঙ্কে রয়েছেন।

গতবছর ঘূর্ণিঝড় আম্পানের সময় বেড়িবাঁধ ক্ষতিগ্রস্ত হলেও পানি উন্নয়ন বোর্ড বাঁধটি সংস্কারে কোনো উদ্যোগ গ্রহণ করেনি বলে অভিযোগ স্থানীয়দের।

পটুয়াখালী পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. হালিম সালেহীন বলেন, ‘সকাল সাড়ে ১০টায় বিপৎসীমার ১৮ সেন্টিমিটার ওপর দিয়ে পানি প্লাবিত হয়েছে। আমরা খোঁজখবর রাখছি। কলাপাড়ায় ভাঙা বেড়িবাঁধ দিয়ে কিছু এলাকা প্লাবিত হওয়ার খবর পাওয়া গেছে। পটুয়াখালী শহরের কলেজরোড এলাকায় আমাদের লোক পাঠানো হয়েছে।’