সাম্প্রতিক
ইসলামী ন্যাটোর সামরিক শক্তি কতটা, পাকিস্তান-তুরস্ক-সৌদির হাতে কী কী অস্ত্র বিয়ের গুঞ্জনে ক্ষুব্ধ পূজা চেরি, আইনি পদক্ষেপের হুঁশিয়ারি রোহিঙ্গারা ‘বাঙালি’, মিয়ানমারের বক্তব্যে বাংলাদেশের উদ্বেগ এআই ক্যামেরা চালুর পরই অ্যাকশন, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৩ ঘণ্টায় ৩৭৯ মামলা শিক্ষকদের জীবনমান উন্নয়নে স্বতন্ত্র পে-স্কেল ভাবছে সরকার রাজধানীতে চালুর প্রথম দিনেই দুর্ঘটনায় ‘পিংক বাস’ ৩ মিনিটের যে ব্যায়াম ৯০ মিনিটের ওয়ার্কআউটের চেয়ে বেশি উপকারী অপ্রয়োজনীয় খাতে ব্যয় কমাবে সরকার: প্রধানমন্ত্রী বাজারে আসছে তুরস্কের তৈরি প্রথম স্মার্টফোন, থাকছে স্যাটেলাইট অ্যান্টেনা
Skip to content

কালকিনিতে অবৈধ ব্যানার-ফেস্টুন অপসারণ!

Oplus_131072

কালকিনি (​মাদারীপুর) প্রতিনিধি:

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচনী আচরণবিধি কঠোরভাবে নিশ্চিত করতে মাদারীপুর-০৩ আসনের কালকিনি ও ডাসারে বিশেষ অভিযান শুরু করেছে উপজেলা প্রশাসন। নির্বাচন কমিশনের (EC) নির্দেশনা অনুযায়ী, রোববার (১৪ ডিসেম্বর) সকাল থেকে কালকিনি ও ডাসার উপজেলা শহর জুড়ে অবৈধ ব্যানার, ফেস্টুন, পোস্টার ও তোরণ অপসারণের করেছে প্রশাসন। ​নির্বাচন কমিশন (EC) এক প্রজ্ঞাপনের মাধ্যমে সম্ভাব্য সকল প্রার্থীকে ১৩ ডিসেম্বর সন্ধ্যা ৬টার মধ্যে নির্বাচনী এলাকার সব ধরনের প্রচার সামগ্রী—পোস্টার, ব্যানার, দেয়াল লিখন, বিলবোর্ড, গেইট, তোরণ, প্যান্ডেল ও আলোকসজ্জা—নিজেদের খরচ ও দায়িত্বে অপসারণের নির্দেশ দিয়েছিল। এই নির্দেশ পালনে ব্যর্থ হওয়ায় উপজেলা প্রশাসন এবার কঠোর পদক্ষেপ নিয়ে এ অপসারম করেন।

​কালকিনি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহবুবা ইসলাম-এর নেতৃত্বে কালকিনি থানা পুলিশের সহযোগীতায় এই অভিযান পরিচালিত করা হয়। অভিযানে শহরের প্রধান রাস্তা, গুরুত্বপূর্ণ মোড়, সরকারি স্থাপনা, বিদ্যুতের খুঁটি এবং বিভিন্ন জনবহুল স্থানে অবৈধভাবে টাঙানো সকল ধরনের প্রচার সামগ্রী সরিয়ে ফেলা হয়। ​সহকারী কমিশনার (ভূমি) মাহবুবা ইসলাম জানান, “মাদারীপুর জেলা রিটার্নিং কর্মকর্তার গণ বিজ্ঞপ্তি  অনুযায়ী আমরা নির্বাচনী আচরণবিধি কঠোরভাবে মানাতে মাঠে কাজ করছি।