সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

ডেভিল হান্ট ২: আরও ৮২৩ জন গ্রেপ্তার, অস্ত্র-গুলি উদ্ধার

 

অপারেশন ‘ডেভিল হান্ট’ ফেইজ-২-এর বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় সারা দেশে আরও ৮২৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযানের সময় বিভিন্ন ধরনের অবৈধ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) বিকেলে পুলিশ সদর দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

পুলিশ সদর দপ্তর জানায়, সোমবার থেকে মঙ্গলবার বিকেল পর্যন্ত ২৪ ঘণ্টায় অপারেশন ডেভিল হান্ট ফেইজ-২-এর আওতায় সারা দেশে ৮২৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে বিভিন্ন মামলা ও গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আরও ৬১৬ আসামিকেও আটক করা হয়।

অভিযানকালে উদ্ধার করা হয়েছে তিনটি অবৈধ এলজি, একটি দেশীয় ওয়ান শুটার গান, আট রাউন্ড রাইফেলের গুলি, চার রাউন্ড পিস্তলের গুলি, তিন রাউন্ড কার্তুজ এবং দুটি বার্মিজ চাকু।

এর আগে পুলিশ সদর দপ্তর জানিয়েছিল, গত শনিবার রাত থেকে সোমবার পর্যন্ত পরিচালিত অভিযানে ১ হাজার ৪৩ জনকে গ্রেপ্তার করা হয়। পাশাপাশি বিভিন্ন মামলা ও গ্রেপ্তারি পরোয়ানায় ৯০৭ জন আসামিকে আটক করা হয়েছিল।

পুলিশ জানায়, দেশজুড়ে অপরাধ দমন ও অবৈধ অস্ত্র উদ্ধারের লক্ষ্যে অপারেশন ডেভিল হান্ট ফেইজ-২-এর অভিযান অব্যাহত থাকবে।

এনএনবাংলা/