সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

সংবিধান বাতিল করা জুলাই বিপ্লবের লক্ষ্য ছিল না: প্রধান বিচারপতি

 

প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ বলেছেন, সংবিধান বাতিল করা কখনোই জুলাই বিপ্লবের উদ্দেশ্য ছিল না। বরং সংবিধানের সঙ্গে বিচার বিভাগের সম্পর্ককে স্বচ্ছ, বিশুদ্ধ ও জবাবদিহিমূলক করাই ছিল ওই অভ্যুত্থানের মূল লক্ষ্য। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) আপিল বিভাগে অবসরের আগে শেষ কর্মদিবসে দেওয়া বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিদায়ী ভাষণে প্রধান বিচারপতি বলেন, গণতান্ত্রিক ব্যবস্থায় যতদিন বিচার বিভাগের মূল্যবোধ অটুট থাকবে, ততদিন সুপ্রিম কোর্ট ন্যায়বিচার ও স্বাধীনতার সর্বশেষ আশ্রয়স্থল হিসেবে কাজ করে যাবে।

তিনি আরও বলেন, বিচার বিভাগকে অবশ্যই বিদ্যমান সংবিধানের মূল কাঠামোর নীতিমালা অনুসরণ করতে হবে। এসব নীতির মধ্যে রয়েছে ক্ষমতার বিভাজন, বিচার বিভাগের স্বাধীনতা, গণতান্ত্রিক শাসনব্যবস্থা, মৌলিক অধিকার এবং জনগণের সার্বভৌমত্ব।

প্রধান বিচারপতির মতে, বিচার বিভাগের প্রকৃত শক্তি কোনো একক প্রতিষ্ঠানে নয়; বরং সততা ও দূরদর্শিতার সঙ্গে ন্যায়বিচার প্রতিষ্ঠার সম্মিলিত অঙ্গীকারের মধ্যেই তা নিহিত।

এদিকে প্রধান বিচারপতির শেষ কর্মদিবস উপলক্ষে আপিল বিভাগের এজলাসে অ্যাটর্নি জেনারেলের কার্যালয় এবং সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির পক্ষ থেকে তাকে বিদায়ী সংবর্ধনা দেওয়া হয়।

সংবর্ধনা অনুষ্ঠানে সুপ্রিম কোর্ট ও হাইকোর্ট বিভাগের বিচারপতি, বিভিন্ন ট্রাইব্যুনালের বিচারপতি, আইনজীবী এবং সুপ্রিম কোর্ট সচিবালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এনএনবাংলা/