সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

ভারতীয় ভিসা কেন্দ্রের স্বাভাবিক কার্যক্রম আবার শুরু

 

ঢাকায় অবস্থিত ভারতীয় ভিসা কেন্দ্র (আইভেক) আবারও চালু হয়েছে। বৃহস্পতিবার (আজ) সকালে নিরাপত্তা পরিস্থিতি পর্যালোচনা শেষে কেন্দ্রটি স্বাভাবিক কার্যক্রম শুরু করেছে বলে জানিয়েছে ঢাকার ভারতীয় হাইকমিশন।

এক বিজ্ঞপ্তিতে ভারতীয় হাইকমিশন জানায়, আজ সকালে নিরাপত্তা পরিস্থিতি পর্যালোচনা করার পর ঢাকার ভারতীয় ভিসা কেন্দ্র পুনরায় চালু করা হয়েছে এবং নিয়মিতভাবে ভিসা সংক্রান্ত কার্যক্রম শুরু হয়েছে। আবেদনকারীদের সাময়িক অসুবিধার বিষয়টি তারা উপলব্ধি করছেন বলেও উল্লেখ করা হয়।

হাইকমিশন আরও জানায়, ক্রমবর্ধমান নিরাপত্তা পরিস্থিতির আলোকে ভারতীয় ভিসা কেন্দ্রের কার্যক্রম নিয়মিতভাবে পুনর্মূল্যায়ন করা হবে। একই সঙ্গে বাংলাদেশের অন্যান্য আইভেকগুলোতে ভিসা পরিষেবাও সংশ্লিষ্ট এলাকার বিদ্যমান নিরাপত্তা পরিস্থিতির ভিত্তিতে পর্যালোচনা করা হচ্ছে।

প্রসঙ্গত, জুলাই গণহত্যার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ অন্যান্য অভিযুক্তদের দেশে ফিরিয়ে দেওয়ার দাবিতে এবং ভারতীয় প্রক্সি রাজনৈতিক দল ও সরকারি কর্মকর্তাদের অব্যাহত ষড়যন্ত্রের প্রতিবাদে ঢাকায় ‘মার্চ টু ইন্ডিয়ান হাইকমিশন’ কর্মসূচি ঘোষণা করে জুলাই গণ-অভ্যুত্থানের সঙ্গে যুক্ত একাধিক সংগঠনের মোর্চা ‘জুলাই ঐক্য’।

এই কর্মসূচির প্রেক্ষাপটে উদ্ভূত নিরাপত্তা পরিস্থিতি বিবেচনায় বুধবার (১৭ ডিসেম্বর) দুপুর ২টা থেকে রাজধানীর যমুনা ফিউচার পার্কে অবস্থিত ভারতীয় ভিসা কেন্দ্রের কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছিল। তবে পরিস্থিতি পর্যালোচনার পর বৃহস্পতিবার থেকে কেন্দ্রটি আবারও চালু করা হলো।

এনএনবাংলা/