সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

হাদির প্রয়াণে ক্রীড়াঙ্গনে শোকের ছায়া

 

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান বিন হাদির মৃত্যুতে দেশের ক্রীড়াঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া। এ ঘটনায় গভীর শোক প্রকাশ করেছে দেশের দুই প্রধান ক্রীড়া নিয়ন্ত্রক সংস্থা—বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ও বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাতে হাদির মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়ার পর পৃথক শোকবার্তায় সংস্থা দুটি তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে। একই সঙ্গে শোকসন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানানো হয়।

বিসিবির শোকবার্তা

বাংলাদেশ ক্রিকেট বোর্ড তাদের আনুষ্ঠানিক ফেসবুক পেজে শরীফ ওসমান হাদির ছবি সংযুক্ত করে একটি শোকবার্তা প্রকাশ করে। বার্তায় বিসিবি জানায়, হাদির মৃত্যুতে তারা গভীরভাবে মর্মাহত এবং এই কঠিন সময়ে তার পরিবারের পাশে থাকার অঙ্গীকার প্রকাশ করে।

বাফুফের শোক

অন্যদিকে, বাংলাদেশ ফুটবল ফেডারেশন বৃহস্পতিবার রাত ১২টার দিকে দেওয়া এক বিবৃতিতে হাদির মৃত্যুকে একটি অপূরণীয় ক্ষতি হিসেবে উল্লেখ করে। বাফুফে জানায়, সিঙ্গাপুরের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় হাদির শেষ নিশ্বাস ত্যাগের সংবাদে তারা অত্যন্ত শোকাহত।

দেশজুড়ে শোক, রাষ্ট্রীয় শোক ঘোষণা

তরুণ এই নেতার মৃত্যুতে দেশজুড়ে শোকের আবহ বিরাজ করছে। এরই পরিপ্রেক্ষিতে অন্তর্বর্তীকালীন সরকার আগামীকাল শনিবার (২০ ডিসেম্বর) সারা দেশে রাষ্ট্রীয় শোক পালনের ঘোষণা দিয়েছে।

হাদির আকস্মিক প্রয়াণে রাজনৈতিক অঙ্গনের পাশাপাশি ক্রীড়াঙ্গনেও যে গভীর শোক ও বেদনার প্রতিফলন ঘটেছে, বিসিবি ও বাফুফের শোকবার্তাই তার স্পষ্ট প্রমাণ।

এনএনবাংলা/